Suvendu Adhikari on TMC
Bengal Liberty: দিকে-দিকে তৃণমূল নেতারা জনরোষে আক্রান্ত। সম্প্রতি সোনারপুরে অভিষেকের অপর পচা ডিম বৃষ্টি নিয়ে রাজনৈতিক মহলে বিস্তর আলোচনা। এই আবহে দাঁড়িয়ে ‘ছুঁচো মেরে হাত গন্ধ’ না-করার পরামর্শ দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মানুষের কাছে তাঁর অনুরোধ, ‘আপনারা কেউ আইন হাতে তুলে নেবেন না।’

উঠে যাওয়া পার্টিকে গুরুত্ব দিতে নারাজ শুভেন্দু (Suvendu Adhikari on TMC)
সোমবার নবান্নে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, ‘‘একটা উঠে যাওয়া পার্টিকে কিছু করবেন না। আইন হাতে তুলে নেবেন না। সস্তার প্রচার যাতে না হয়, দেখবেন। যা ঘটেছে, সবটাই জনরোষে হচ্ছে। কেউ পাশে আসছেন না।’’
তৃণমূল নামক আঞ্চলিক পার্টির সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে সস্তার প্রচারে মন দিয়েছেন। শারীরিক অসুস্থতার দোহাই দিয়ে পুলিশের তদন্ত এড়িয়ে যাওয়ার জন্য বিছানায় শুয়ে। সোশ্যাল মিডিয়ায় অনেকেই লিখছেন, এসব করে অভিষেককে নেতা বানানোর চেষ্টা চলছে। সেই সূত্রে আজ শুভেন্দু অধিকারীর বক্তব্য, ‘এখানে আইনের শাসন প্রতিষ্ঠিত। আইন কেউ হাতে তুলে নেবেন না।’

আগামী ২ তারিখ মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিবাদ কর্মসূচি পালন করবেন। এখন দেখার বিষয়, মুখ্যমন্ত্রীর এই নির্দেশের পর আদৌ জনতার রোষ ঠান্ডা হয় কি-না।

