Suvendu on TMC
Bengal Liberty: ১৫ বছরের অভ্যেস যাবে কোথায়? শেষ পর্যন্ত সই জাল! যায় হোক, এমন নজিরবিহীন প্রতারণার নতুন করে লজ্জার পাঁকে ডুবলেন আঞ্চলিক দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Suvendu on TMC)।

সই জালিয়াতিতে তৃণমূল (Suvendu on TMC)
ঘটনার সূত্রপাত ৯ মে। কে বিরোধী দলনেতা হচ্ছেন, কে মুখ্যসচেতক― সেই তথ্য এক চিঠির মাধ্যমে জমা দেওয়া হয় বিধানসভায়। চিঠি পাঠিয়েছিলেন অভিষেক। গত ১৮ মে প্রিন্সিপ্যাল সেক্রেটারি অভিষেককে মিনিটস জমা দেওয়ার জন্য চিঠি করেন। তার প্রেক্ষিতে ২০ মে ৭০ জন বিধায়কের সই-সহ মিনিটস, প্রস্তাব জমা দেয় বিরোধী দল। এরপর ২৭ মে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সন্দ্বীপন সাহা স্পিকারের কাছে অভিযোগ করেন, সই জাল করা হয়েছে। সেই অভিযোগের প্রেক্ষিতে স্পিকার এবং সচিব হেয়ারস্ট্রিট থানায় অভিযোগ করেন। পরে মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করে তদন্তের ভার সঁপে দেওয়া হয় CID-র হাতে।

১৩ জন বিধায়ককে জিজ্ঞাসাবাদ
CID ইতিমধ্যে তদন্তে নেমে ১৩ জন বিধায়ককে জিজ্ঞাসাবাদ করেছে। মুখ্যমন্ত্রীর কথায়, ‘বাহারুল ইসলাম, চন্দ্রনাথ সিনহা, অরূপ রায়, নয়না বন্দ্যোপাধ্যায়, কুণাল ঘোষ-সহ মোট ১৩ জনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। যার মধ্যে থেকে ৩ জন বিধায়ক স্বীকার করে নিয়েছেন, সই জাল। সবটাই ভিডিওগ্রাফি করে রাখা। CID অভিষেককে ডেকেছে। বাকিটা তদন্তকারী সংস্থা দেখবে। এটা মুখ্যমন্ত্রীর বিষয় নয়।’
প্রতিহিংসা নয়, আইন
সাংবাদিক সম্মেলনের শেষে শুভেন্দু অধিকারী বলেন, ‘পার্টিটা উঠে গিয়েছে। ওরা বলছে প্রতিহিংসা! আমার কথা, সই জাল হয়েছে। এটা জালিয়াতি। এখানে প্রতিহিংসার প্রসঙ্গ আসছে কেন?’
আরও পড়ুন: ‘ছুঁচো মেরে হাত গন্ধ’ না-করার পরামর্শ মুখ্যমন্ত্রীর

