Sonarpur violance
Bengal Libertey:
সোনারপুরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর হামলার ঘটনাকে ঘিরে রাজ্য রাজনীতিতে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। ঘটনার ২৪ ঘণ্টার মধ্যেই পুলিশ পাঁচজনকে গ্রেফতার করে (Sonarpur violence)। তদন্তকারীদের দাবি, ভিডিও ফুটেজ ও বিভিন্ন তথ্যপ্রমাণের ভিত্তিতেই এই গ্রেফতারি হয়। ধৃতদের মধ্যে আকাশ গায়েন-সহ কয়েকজনের নাম সামনে আসে। যাঁদের প্রাক্তন তৃণমূল বিধায়ক লাভলী মৈত্র-র ঘনিষ্ঠ বলে রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়। অভিযুক্ত আকাশ গাইনকে দেখা যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করার ভিডিওতে। এরপরই বিরোধীরা সরব হয়েছেন তৃণমূলের অন্তরদ্বন্দ্ব বিষয়টি আলোকপাত করার জন্য। অমিত মালব্য সমাজ মাধ্যমে টুইট করেন, হামলার ঘটনায় তৃণমূলের অভ্যন্তরীণ কোন্দলের ইঙ্গিত।

অভিষেককে আক্রমণে অভিযুক্তরা তৃণমূল ঘনিষ্ঠ Sonarpur violence
তবে ঘটনার মাত্র ৪৮ ঘণ্টার মধ্যেই ধৃত পাঁচজনকে জামিন দিয়েছে বারুইপুর মহকুমা আদালত। আদালতের এই সিদ্ধান্তের পর নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে রাজনৈতিক মহলে। যদি অভিযুক্তদের বিরুদ্ধে যথেষ্ট প্রমাণ থাকে, তাহলে এত দ্রুত জামিন দেওয়া হল? সব মিলিয়ে সোনারপুর হামলা ও পরবর্তী জামিনকে ঘিরে রাজ্যের রাজনৈতিক অন্দরে জল্পনা ও বিতর্ক আরও তীব্র হয়েছে।

