Nabadwip Municipality scam
Bengal Liberty, ৩০ মে,কলকাতা: এ রাজ্যের বিভিন্ন রেল স্টেশন চত্বরে চলমান হকার উচ্ছেদ অভিযান নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করলেন পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের সভাপতি শুভঙ্কর সরকার। এই উচ্ছেদ অভিযান অবিলম্বে বন্ধ করার এবং হকারদের পুনর্বাসনের দাবি জানিয়ে কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে একটি চিঠি পাঠিয়েছেন তিনি। ১ জুন ২০২৬ তারিখের ওই চিঠিতে হকারদের রুজি-রুটির অধিকার রক্ষার জন্য রেলমন্ত্রীর জরুরি হস্তক্ষেপ দাবি করা হয়েছে।

হকারদের রুজি-রুটি নিয়ে গভীর উদ্বেগ (Nabadwip Municipality scam)
পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস কমিটির (WBPCC) তরফে রেলমন্ত্রীকে পাঠানো চিঠিতে শুভঙ্কর সরকার জানান, এ রাজ্যের বিভিন্ন রেল স্টেশনে এবং তার আশেপাশে হাজার হাজার দরিদ্র পরিবার প্রতিদিনের জীবনধারণের জন্য হকারি বা ছোটখাটো ব্যবসার ওপর সম্পূর্ণ নির্ভরশীল। এই হকারদের একটি বড় অংশই হলেন বেকার যুবক, অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া মানুষ এবং সমাজের দুর্বল শ্রেণীর প্রতিনিধি। তাঁরা বছরের পর বছর ধরে রেলযাত্রীদের পরিষেবা দেওয়ার পাশাপাশি নিজেদের পরিবারকে সসম্মানে বাঁচিয়ে রাখছেন।
উচ্ছেদ অভিযানে চরম অর্থনৈতিক সংকট (Nabadwip Municipality scam)
চিঠিতে অভিযোগ করা হয়েছে, উপযুক্ত পুনর্বাসন বা বিকল্প কোনো ব্যবস্থা না করেই হঠাৎ করে এই উচ্ছেদ অভিযান চালানো হচ্ছে। এর ফলে এই সমস্ত দরিদ্র খেটে খাওয়া মানুষের মনে চরম অনিশ্চয়তা ও ভয়ের পরিবেশ তৈরি হয়েছে। একদিকে যখন বাজারে তীব্র বেকারত্ব ও মূল্যবৃদ্ধি সাধারণ মানুষের পকেট কাটছে, ঠিক সেই সময়ে রেলের এই পদক্ষেপ বহু পরিবারকে চরম অর্থনৈতিক সংকটের মুখে ঠেলে দিচ্ছে।

পুনর্বাসন ও মানবিক নীতির দাবি (Nabadwip Municipality scam)
প্রদেশ কংগ্রেস সভাপতি চিঠিতে স্পষ্ট উল্লেখ করেন, রেল স্টেশনের নিরাপত্তা, পরিচ্ছন্নতা এবং যাত্রীদের যাতায়াত ব্যবস্থা স্বাভাবিক রাখার প্রয়োজনীয়তা তাঁরা পুরোপুরি বোঝেন। তবে যেকোনো প্রশাসনিক পদক্ষেপের ক্ষেত্রেই মানবিক দিক এবং সামাজিক দায়বদ্ধতা থাকা উচিত। হকারদের একেবারে উচ্ছেদ না করে নির্দিষ্ট ভেন্ডিং জোন তৈরি, সঠিক পরিচয়পত্র প্রদান এবং পুনর্বাসনের মতো একটি ভারসাম্যপূর্ণ নীতি নেওয়ার অনুরোধ জানিয়েছেন তিনি। অবিলম্বে এই উচ্ছেদ বন্ধ করে একটি মানবিক নীতি তৈরি করতে রেলমন্ত্রীর কাছে আর্জি জানিয়েছেন শুভঙ্কর সরকার।

