Khokon Das arrested
Bengal Liberty, ২ জুন,বর্ধমান: রাজ্যে পালাবদলের পর তৃণমূলের দাপুটে নেতাদের আইনি অস্বস্তি যেন কিছুতেই কমছে না। এবার তোলাবাজি, মারধর ও ভোট-পরবর্তী হিংসার মামলায় গ্রেফতার হলেন বর্ধমান দক্ষিণের প্রাক্তন তৃণমূল বিধায়ক খোকন দাস। তবে আজ, মঙ্গলবার তাঁকে বর্ধমান চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে পেশ করার সময় এক নজিরবিহীন দৃশ্য দেখা গেল। ক্ষুব্ধ আমজনতার ডিম বা ইট ছোঁড়ার হাত থেকে বাঁচাতে খোকন দাসের মাথায় নীল রঙের হেলমেট পরিয়ে আদালতে ঢোকায় পুলিশ।
উত্তরপ্রদেশ থেকে গ্রেফতার ও কড়া নিরাপত্তা (Khokon Das arrested)
পুলিশ সূত্রে জানা গিয়েছে, দিন দুই আগে উত্তরপ্রদেশের প্রয়াগরাজের হাণ্ডিয়া থানার পুলিশের সহযোগিতায় পূর্ব বর্ধমান জেলা পুলিশ খোকন দাসকে গ্রেফতার করে। সেখান থেকে ট্রানজিট রিমান্ডে নিয়ে সোমবার বিকেলে তাঁকে বর্ধমান থানায় আনা হয়। প্রাক্তন বিধায়কের গ্রেফতারিকে কেন্দ্র করে জেলা জুড়ে ব্যাপক রাজনৈতিক চাঞ্চল্য তৈরি হয়েছে। যেকোনো রকম অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে বর্ধমান থানা ও আদালত চত্বরে রাজ্য পুলিশের পাশাপাশি কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের মোতায়েন করে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছিল।

হেলমেটের আড়ালে ঢাকল মুখ (Khokon Das arrested)
মঙ্গলবার সকালে যখন থানা থেকে খোকন দাসকে বের করা হয়, তখন তাঁর মুখে চেনা হাসি দেখা গিয়েছিল। গাড়িতে বসে কিছু একটা খেতেও দেখা যায় তাঁকে। কিন্তু গাড়িটি আদালতের সামনে পৌঁছাতেই এক পুলিশ আধিকারিক খোকন দাসের মাথায় একটি নীল রঙের হেলমেট পরিয়ে দেন। সাম্প্রতিককালে যেভাবে বিভিন্ন জায়গায় ধৃত তৃণমূল নেতাদের লক্ষ্য করে ডিম বা ইট ছোঁড়ার ঘটনা ঘটছে, সেই ক্ষোভের হাত থেকে বাঁচাতেই পুলিশ এই অভিনব পন্থার আশ্রয় নিয়েছে বলে মনে করছে রাজনৈতিক মহল। হেলমেটের আড়ালে মুখ ঢেকেই আদালতে ঢোকেন খোকন। সাংবাদিকদের কোনো প্রশ্নের উত্তর অবশ্য তিনি দেননি।
কী কী অভিযোগ রয়েছে খোকন দাসের বিরুদ্ধে? (Khokon Das arrested)
তৃণমূল জমানায় খোকন দাসের ‘দাপাদাপি’ নিয়ে আড়ালে আবডালে বহু অভিযোগ উঠলেও, এখন তা প্রকাশ্যে আসছে। ২০২১ সালের বিধানসভা নির্বাচনের পর বিজেপি কর্মীদের মারধর করা, বাড়ি ভাঙচুর, তোলাবাজি এবং প্রাণনাশের হুমকি দেওয়ার মতো একাধিক গুরুতর ধারায় তাঁর বিরুদ্ধে মামলা রুজু হয়েছে। তদন্তের স্বার্থে আজ আদালতে তাঁর পুলিশি হেফাজতের আবেদন জানানো হচ্ছে। যদিও গতকাল খোকন দাস দাবি করেছিলেন, রাজনৈতিক প্রতিহিংসার কারণে চক্রান্ত করে তাঁকে মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে।

আটক কালনার প্রাক্তন বিধায়ক দেবপ্রসাদ বাগ (Khokon Das arrested)
খোকন দাসের এই ডামাডোলের মধ্যেই জেলার রাজনীতিতে আরও এক ধাক্কা খেয়েছে ঘাসফুল শিবির। সরকারি ত্রাণ লুটের অভিযোগে কালনার প্রাক্তন তৃণমূল বিধায়ক দেবপ্রসাদ বাগকে আটক করেছে কালনা থানার পুলিশ। সব মিলিয়ে পূর্ব বর্ধমান জেলায় এখন চরম শোরগোল।


