Russia-Ukraine War
Bengal Liberty, ২ জুন ২০২৬ : মধ্যপ্রাচ্যের ভয়ঙ্কর যুদ্ধের আবহেই রাশিয়া-ইউক্রেন যুদ্ধের আঁচ ক্রমশ বৃদ্ধি(Russia-Ukraine War) পাচ্ছে। সময় যত এগিয়েছে, পরিস্থিতি ততই উত্তপ্ত হয়েছে। এরই মাঝে ইউক্রেনজুড়ে রাতভর হামলা চালাল রাশিয়ার বিমানবাহিনী। কিভ, নিপ্রো, খারকিভ-সহ ইউক্রেনের প্রধান শহরগুলিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয়েছে বলে দাবি ইউক্রেনের।
‘দ্য গার্ডিয়ান’-এ প্রকাশিত খবর অনুযায়ী, রুশ বাহিনীর ভয়ঙ্কর আক্রমণের জেরে তোলপাড় ইউক্রেন। সেখানে অন্তত ৭৩টি ক্ষেপণাস্ত্র ও ৬৫৬টি ড্রোন হামলা চালানো হয়েছে। এই হামলায় ১১ জনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন বহু মানুষ। যুদ্ধের জেরে বহু সাধারণ মানুষ গৃহহীন হয়ে পড়েছেন। সার্বিক যুদ্ধ পরিস্থিতির কারণে সেখানে চরম উত্তেজনা বিরাজ করছে।

ইউক্রেনের রাষ্ট্রীয় পরিষেবা(Russia-Ukraine War)
ইউক্রেনের রাষ্ট্রীয় জরুরি পরিষেবার দাবি অনুযায়ী, তিন শিশু-সহ অন্তত ৬৩ জন আহত হয়েছেন। নিপ্রো শহরেই ছ’জনের মৃত্যুর খবর মিলেছে। সেখানে বেশ কয়েকটি বহুতল ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এবং তার নিচে অনেকেই আটকে রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। আপদকালীন তৎপরতায় উদ্ধারকাজ চালানো হচ্ছে।

পুতিনের দুই রূপ(Russia-Ukraine War)
সম্প্রতি একটি সাক্ষাৎকারে রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন দাবি করেছিলেন, “ইউক্রেনের সঙ্গে আমরা খুব শীঘ্রই যুদ্ধ শেষ করব।”

কিন্তু এই বার্তার পরেও আক্রমণের তীব্রতা বাড়িয়ে ইউক্রেনের গুরুত্বপূর্ণ শহরগুলিতে সমানে হামলা চালাচ্ছে রুশ সেনাবাহিনী। রুশ হামলার কারণে ইউক্রেনের রাজধানী কিভের বিস্তীর্ণ অংশ বিদ্যুৎহীন হয়ে পড়েছে। স্থানীয় বিদ্যুৎ সরবরাহকারী সংস্থা ‘ডিটিইকে’ সংবাদসংস্থা রয়টার্সকে জানিয়েছে, তাদের কর্মীরা জরুরি ভিত্তিতে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চালাচ্ছেন।
গোটা বিশ্ব জুড়েই এখন যুদ্ধের ভয়ঙ্কর খেলা চলছে। আদৌ কি এই যুদ্ধের কোনো নিষ্পত্তি হবে? এই নিয়েই এখন চিন্তিত বিশ্ববাসী।

