Bengal Liberty
বিধানসভার অধিবেশনে মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে চ্যাটার্জি কমিশনের রিপোর্ট প্রকাশের দাবি জানালেন কামারহাটির বিধায়ক মদন মিত্র। বিচার প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, কমিশনের রিপোর্ট এখনও প্রকাশ্যে না আসায় সারা বাংলার মানুষের মধ্যে সংশয় তৈরি হয়েছে। বক্তব্যের শুরুতেই বিধায়ক মদন বলেন, ” আমি কালো তৃণমূল নই। আমি চাই বিচার হোক। মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে এই হাউজ চিরকাল কৃতজ্ঞ থাকবে।” এরপর মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে তাঁর প্রশ্ন, “কেন চ্যাটার্জি কমিশনের রিপোর্ট বেরোয়নি? এর জবাব কোটি কোটি মানুষ চায়। আপনি শ্বেতপত্র প্রকাশ করুন। আমরা চাই বিচার হোক।”

নিজের অভিজ্ঞতার কথাও তুলে ধরেন মদন মিত্র। তিনি বলেন, “আমিও সাক্ষ্য দিয়েছিলাম। কিন্তু আজ পর্যন্ত জানতে পারলাম না, আমার বিচার কী হল।” চ্যাটার্জি কমিশনের রিপোর্ট প্রকাশ এবং সেই সংক্রান্ত অবস্থান নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।

