CM Suvendu Adhikari
Bengal Liberty, ৪ জুন :
দীর্ঘদিন ধরে তাজপুরে গভীর সমুদ্রবন্দর নির্মাণের স্বপ্ন দেখানো হয়েছিল (CM Suvendu Adhikari)। দাবি করা হয়েছিল, এই প্রকল্প বাস্তবায়িত হলে পূর্ব মেদিনীপুরের উপকূলবর্তী অঞ্চলের অর্থনৈতিক চেহারা বদলে যাবে। তৈরি হবে বিপুল কর্মসংস্থান, পাশাপাশি রাজ্যের বাণিজ্যিক পরিকাঠামোও পাবে নতুন গতি। কিন্তু বছরের পর বছর কেটে গেলেও সেই প্রকল্প বাস্তবের মুখ দেখেনি। রাজ্যে সরকার পরিবর্তনের পর বিষয়টি নতুন করে খতিয়ে দেখতে শুরু করেছে সরকার। বুধবার শিল্পপতি করণ আদানির সঙ্গে বৈঠকের পর বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়ে দিলেন, জমি সংক্রান্ত জটিলতার কারণে তাজপুরে গভীর সমুদ্রবন্দর নির্মাণ সম্ভব নয়। পরিবর্তে দাদনপাত্রঘাটকে সম্ভাব্য বিকল্প হিসেবে রাখছেন শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari)।

জমি-সংকটে থমকে তাজপুর (CM Suvendu Adhikari)
মুখ্যমন্ত্রীর এই ঘোষণার পর কার্যত স্পষ্ট হয়ে গেল, বহু প্রতীক্ষিত তাজপুর গভীর সমুদ্রবন্দর প্রকল্প আপাতত বাস্তবায়নের পথ থেকে সরে যাচ্ছে। তাঁর বক্তব্য, বন্দরের জন্য প্রয়োজনীয় জমি রাজ্য সরকারের হাতে নেই, পাশাপাশি এতদিনে সেখানে প্রয়োজনীয় পরিকাঠামো গড়ে তোলার কাজও হয়নি। ফলে তাজপুরে বন্দর নির্মাণের সম্ভাবনা কার্যত অনিশ্চিত। এই পরিস্থিতিতে বৃহস্পতিবার নবান্ন থেকে নতুন সমুদ্রবন্দর প্রকল্পের ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, তাজপুর থেকে প্রায় ১০ কিলোমিটার দূরে দাদনপাত্রঘাটে গভীর সমুদ্রবন্দর গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে। ওই এলাকায় রাজ্য সরকারের হাতে প্রায় ১৭০০ একর জমি রয়েছে, যা বন্দরের মতো বৃহৎ প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সুবিধা দেবে। পর্যাপ্ত জমি এবং তুলনামূলকভাবে অনুকূল পরিস্থিতির কারণে দাদনপাত্রঘাটেই সহজে আধুনিক গভীর সমুদ্রবন্দর গড়ে তোলা সম্ভব বলে মত মুখ্যমন্ত্রীর।


