CM Suvendu Adhikari
Bengal Liberty, ৪ জুন :
কলকাতায় এবার ওয়াটার মেট্রো। নবান্ন থেকে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari)। সড়ক ও রেলপথের উপর চাপ কমাতে এবং জলপথকে আধুনিক গণপরিবহণের সঙ্গে যুক্ত করতেই শহরে চালু হতে চলেছে ওয়াটার মেট্রো পরিষেবা। বৃহস্পতিবার নবান্নে কেন্দ্রীয় জাহাজমন্ত্রী সর্বানন্দ সোনোয়ালের সঙ্গে বৈঠকের পর এই ঘোষণা করেন শুভেন্দু। তিনি জানান, কলকাতায় ওয়াটার মেট্রো প্রযুক্তি আনার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ ইতিমধ্যেই শুরু হয়েছে। প্রকল্প বাস্তবায়িত হলে শহর ও শহরতলির জলপথ যোগাযোগে নতুন দিগন্ত খুলবে বলেই মনে করছে প্রশাসন (CM Suvendu Adhikari)।

কলকাতার পথে ওয়াটার মেট্রো (CM Suvendu Adhikari)
দেশে প্রথম ওয়াটার মেট্রো পরিষেবা চালু হয়েছিল কেরালার কোচিতে। আধুনিক এই জলপথ পরিবহণ ব্যবস্থা যাত্রীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে এবং সফলও হয়। সেই অভিজ্ঞতাকে সামনে রেখে দেশের আরও একাধিক শহরে ওয়াটার মেট্রো চালুর পরিকল্পনা নেয় কেন্দ্রীয় সরকার। প্রথম পর্যায়ে গুয়াহাটি, শ্রীনগর, পাটনা, বারাণসী, অযোধ্যা ও প্রয়াগরাজে এই পরিষেবা চালুর পরিকল্পনা করা হয়েছে। তালিকায় রয়েছে অসমের তেজপুর এবং ডিব্রুগড়ও। এবার সেই তালিকায় যুক্ত হতে চলেছে কলকাতার নাম। বৃহস্পতিবার নবান্নে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, শহরে ওয়াটার মেট্রো চালুর জন্য প্রয়োজনীয় পদক্ষেপ শুরু হয়েছে। হুগলি নদীকে কেন্দ্র করে আধুনিক জলপথ পরিবহণ গড়ে তোলাই এই উদ্যোগের মূল লক্ষ্য।


