TMC Leader Arrested
Bengal Liberty, ৪ জুন ২০২৬ :শ্লীলতাহানি, মারধর, হুমকি এবং তোলাবাজির অভিযোগে পূর্ব বর্ধমানের খণ্ডঘোষ(TMC Leader Arrested) ব্লকের তৃণমূল কংগ্রেস নেতা সাইফুদ্দিন চৌধুরীকে গ্রেফতার করেছে খণ্ডঘোষ থানার পুলিশ। বুধবার গভীর রাতে তাঁর বাড়ি থেকে তাঁকে আটক করা হয়। বৃহস্পতিবার তাঁকে বর্ধমান আদালতে পেশ করা হলে তদন্তের স্বার্থে সাত দিনের পুলিশ হেফাজতের আবেদন জানায় পুলিশ।
‘চোর চোর’ স্লোগান(TMC Leader Arrested)
পুলিশ সূত্রে খবর, অভিযুক্তের বিরুদ্ধে দায়ের হওয়া একাধিক অভিযোগের ভিত্তিতেই এই গ্রেফতারি। আদালতে নিয়ে যাওয়ার সময় পুলিশের গাড়িু ঘিরে একদল স্থানীয় বাসিন্দা ‘চোর, চোর’ স্লোগান দিতে থাকেন বলে জানা গিয়েছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

দ্রুত সম্পত্তি বৃদ্ধিকে ঘিরে জল্পনা(TMC Leader Arrested)
সোনা যায়, সাইফুদ্দিন চৌধুরী ওরফে নাশপাতির রাজনৈতিক উত্থান হয় অত্যন্ত সাধারণ জীবন থেকে। কর্মজীবনের শুরুতে তিনি সাঁতরাগাছি এলাকায় কম্বল বিক্রির কাজ করতেন। পরে বর্ধমান-আরামবাগ এবং বর্ধমান-টাটা রুটের বাসে খালাসি হিসেবেও কাজ করেছেন বলে জানা যায়।
পরবর্তীতে সক্রিয় রাজনীতিতে যোগ দিয়ে তিনি ধীরে ধীরে সংগঠনের গুরুত্বপূর্ণ পদে আসীন হন। তিনি শাঁকারী ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান ছিলেন। পাশাপাশি শাঁকারী ২ নম্বর অঞ্চলের তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি এবং খণ্ডঘোষ ব্লক সংখ্যালঘু সেলের সভাপতির দায়িত্বও পালন করেছেন। এছাড়াও খণ্ডঘোষ পঞ্চায়েত সমিতির পরিবেশ ও জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ হিসেবেও কাজ করেছেন।
এদিকে, স্থানীয় মহলে দীর্ঘদিন ধরেই তাঁর দ্রুত আর্থিক উত্থান এবং বিপুল সম্পত্তি অর্জন নিয়ে নানা আলোচনা ছিল। অভিযোগ, গত এক দশকে তিনি উল্লেখযোগ্য পরিমাণ সম্পত্তির মালিক হয়েছেন এবং খণ্ডঘোষের শিকারপুর গ্রামে একটি বিশাল বড় বাড়ি তৈরি করেছেন।


