TMC Leader Arrested
Bengal Liberty, ৫ জুন:
তমলুক-ঘাটাল কার্ড ব্যাঙ্ক নির্বাচনের সময় বোমাবাজির ঘটনায় এনআইএ-র জালে দাপুটে তৃণমূল নেতা (TMC Leader Arrested)। দীর্ঘদিন ধরে খোঁজ চালানোর পর পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের স্বাস্থ্য কর্মাধ্যক্ষ শামসুল ইসলামকে গ্রেফতার করেছে তদন্তকারী সংস্থা। আজ, শুক্রবার তাঁকে আদালতে পেশ করা হবে। এই গ্রেপ্তারির ফলে মামলার তদন্তে নতুন তথ্য সামনে আসতে পারে বলে মনে করা হচ্ছে (TMC Leader Arrested)।

বোমাবাজি মামলায় দীর্ঘ তল্লাশির পর গ্রেফতার (TMC Leader Arrested)
এনআইএ সূত্রে জানা গেছে, তমলুক-ঘাটাল কার্ড ব্যাঙ্ক নির্বাচনের দিন নন্দীগ্রামের কাঞ্চননগর দিদারউদ্দিন হাই স্কুলের সামনে ব্যাপক বোমাবাজির ঘটনা ঘটে। অভিযোগ, ওই দিন এলাকায় একের পর এক বোমা পড়ায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনায় বিজেপির একাধিক নেতা ও কর্মী আহত হন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠায় ঘটনার গুরুত্ব বিবেচনা করে তদন্তভার দেওয়া হয় এনআইএর হাতে।
তদন্ত চলাকালীন দাউদপুরের বাসিন্দা এবং পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের স্বাস্থ্য কর্মাধ্যক্ষ শামসুল ইসলামের নাম উঠে আসে। দীর্ঘদিন ধরে তাঁর গতিবিধির উপর নজর রাখছিলেন তদন্তকারীরা। তবে এতদিন তাঁকে গ্রেফতার করা সম্ভব হয়নি। অবশেষে গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে তাঁকে আটক করে এনআইএ। পরে তাঁকে আনুষ্ঠানিকভাবে গ্রেফতার করা হয়। তদন্তকারী সংস্থার দাবি, এই ঘটনার সঙ্গে আরও কয়েকজন জড়িত থাকতে পারেন। সেই কারণে ধৃতকে জিজ্ঞাসাবাদ করে বাকি অভিযুক্তদের সম্পর্কে তথ্য সংগ্রহের চেষ্টা করা হবে। ইতিমধ্যেই সম্ভাব্য অভিযুক্তদের খোঁজে বিভিন্ন এলাকায় তল্লাশি চালানো হচ্ছে।


