Sheikh Hasina
Sheikh Hasina

Sheikh Hasina: হাসিনার দেশে ফেরার ঘোষণায় নতুন সমীকরণ, বাংলাদেশ জুড়ে ছাত্রলীগের শক্তিপ্রদর্শন!

Bengal Liberty, ৭ জুন ২০২৬ : বাংলাদেশে তারেক রহমানের(Sheikh Hasina) নেতৃত্বে নতুন সরকার গঠিত হওয়ার পর, এখন শুধুই সময়ের অপেক্ষা প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার। ধীরে ধীরে সমস্ত প্রতিকূল পরিস্থিতি কাটিয়ে পদ্মাপারে প্রত্যাবর্তনের প্রস্তুতি নিচ্ছেন মুজিবকন্যা। এরই মধ্যে, কার্যত নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগ দিন দিন তাদের শক্তিশালী ও সাহসী অবস্থান জানান দিতে শুরু করেছে। গত কয়েকদিনে এই ছাত্র সংগঠনের মিটিং-মিছিল বাংলাদেশের রাজনীতিতে আলোচনার নতুন মাত্রা যোগ করেছে, যা স্বাভাবিকভাবেই ঘুম কেড়েছে পুলিশ প্রশাসনের।

Sheikh Hasina
Sheikh Hasina

তরুণ-তরুণী একজোট(Sheikh Hasina)

শেখ হাসিনার দলের ছাত্র সংগঠনের মিছিলে এখনো পর্যন্ত ব্যাপক সাড়া মিলছে। ছাত্র-ছাত্রীরা ঐক্যবদ্ধ হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই চালিয়ে যাচ্ছে। প্রতিদিন বিপুল সংখ্যক তরুণ-তরুণীর এই যোগদানে রীতিমতো তটস্থ তারেক রহমানের সরকার। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশি অভিযানও জোরদার করা হয়েছে।
এরই মধ্যে দেশের সাধারণ মানুষও হাসিনার প্রত্যাবর্তনের সমর্থনে আয়োজিত এসব মিছিলে সামিল হচ্ছেন। গত শনিবার খাস রাজধানী ঢাকার হাইকোর্টের মূল ফটকে ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’, ‘জয় বাংলা’, ‘জয় বঙ্গবন্ধু’ লেখা ব্যানার টাঙিয়ে, সেটির সামনে দাঁড়িয়ে কিছু সময়ের জন্য সমাবেশ করেন দলের নেতাকর্মীরা।

আরো পড়ুন:- Mamata Banerjee: মমতার ডাকা কাউন্সিলরদের বৈঠক বাতিল! মুখ বাঁচাতেই কি পিছু হটল তৃণমূল?

Sheikh Hasina
Sheikh Hasina

ঝটিকা মিছিলের ডাক(Sheikh Hasina)

চলতি সপ্তাহের শেষে এক বিশাল মিছিলের ডাক দেওয়া হয়েছে। সেজন্য কলেজের ছাত্র-ছাত্রী ও তরুণ-তরুণীদের দল চট্টগ্রাম এবং নোয়াখালীতে জমায়েত হওয়ার প্রস্তুতি নিচ্ছে। চট্টগ্রামের স্থানীয় একটি সংবাদমাধ্যমের দাবি, নিষিদ্ধ সংগঠনের মিছিল নিয়ে পুলিশের সঙ্গে রীতিমতো ইঁদুর-বিড়াল খেলা চলছে।
আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা নগরীর বিভিন্ন স্থানে একের পর এক ঝটিকা মিছিল বের করছেন। সর্বশেষ গত শুক্রবার সকালে নগরের আগ্রাবাদ ও ষোলশহর এলাকায় পৃথক দুটি মিছিল অনুষ্ঠিত হয়। এই নিয়ে চলতি জুন মাসের প্রথম পাঁচ দিনেই চট্টগ্রামে অন্তত পাঁচটি ঝটিকা মিছিল করেছে শেখ হাসিনার দল ও তার ছাত্র সংগঠন। আওয়ামী লীগ ও ছাত্রলীগ নেতৃত্বের একাংশের বক্তব্য, দলনেত্রী শেখ হাসিনা নিজে দেশে ফেরার ঘোষণা দেওয়ায় গোটা পার্টি এখন উজ্জীবিত।

Advertisement
Advertisement

সেই কালো দিন ও বর্তমান প্রেক্ষাপট(Sheikh Hasina)

প্রসঙ্গতঃ, ২০২৪ সালের ৫ আগস্ট ক্ষমতাচ্যুত হওয়া এবং শেখ হাসিনার দেশত্যাগের পর থেকেই পার্টির মূল স্লোগান হয়ে ওঠে—‘শেখ হাসিনা ফিরবে, বাংলাদেশ হাসবে।’ দলের নেতারা মনে করছেন, সেই শুভক্ষণ এবার আসন্ন। স্বয়ং দলনেত্রী ফেরার ইঙ্গিত দেওয়ায় সব ভয়-ভীতি উপেক্ষা করে প্রথমে ছাত্ররাই রাজপথে নেমে এসেছে।
এর আগে ড. মুহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার পরিচালনার সময় বিরোধীদের কণ্ঠস্বর রোধ এবং তীব্র ভারতবিরোধী অবস্থান বজায় রাখার অভিযোগ উঠেছিল। দীর্ঘ রাজনৈতিক টানাপোড়েনের পর বাংলাদেশে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয় এবং তাতে জয়ী হয়ে মসনদে বসেন খালেদা-পুত্র তারেক রহমান। বর্তমান সরকার ভারতের সঙ্গে বেশ কিছু ক্ষেত্রে সহযোগিতা করলেও, কিছু নীতিগত জায়গায় এখনো ভারতবিরোধী অবস্থান বজায় রেখেই এগোচ্ছে।
তবে এই মুহূর্তে বাংলাদেশের সাধারণ নাগরিকের মনে একটাই প্রশ্ন—দেশে রাজনৈতিক স্থিতিশীলতার নতুন সূর্যোদয় কবে হবে? আর শেখ হাসিনার এই রাজকীয় প্রত্যাবর্তন কি আসলেই এখন শুধুই সময়ের অপেক্ষা?

 

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury