Kansas City Shooting
Bengal Liberty, ৮ জুন ২০২৬ : আর মাত্র ৪ দিনের অপেক্ষা তারপরেই শুভ সূচনা হবে ” দ্যা গ্রেটেস্ট শো অন আর্থ ” ফিফা বিশ্বকাপ ২০২৬।(Kansas City Shooting) সমস্ত দল চূড়ান্ত প্রস্তুতিতে ব্যস্ত এবারের বিশ্বকাপ যে ঐতিহাসিক হতে চলেছে তা প্রায় নিশ্চিত। কিন্তু একের পর এক বিতর্কিত বেনজির ঘটনার পর মার্কিন যুক্তরাষ্ট্রে কেনই বা এত বড় প্রতিযোগিতার দায়িত্ব দায়িত্ব দেওয়া হল তাই নিয়েই একাদিক প্রশ্ন সামনে আসে।এবার সহং আর্জেন্টিনা ও ইংল্যান্ড দলের হোটেলের বাইরে বন্দুক বাজদের আক্রমণের খবর সামনে আসে। যা ট্রাম্প প্রশাসন ও পুলিশের ভূমিকা নিয়ে বারবার প্রশ্ন তুলে দিচ্ছে।
আরো পড়ুন:- Arup Roy: অরূপ রায়ের বিরুদ্ধে পোস্টার হাওড়ায়
বন্দুকবাজের হামলা(Kansas City Shooting)
সোমবার স্থানীয় সময় ভোরে কানসাস সিটিতে বন্দুকবাজের হামলায় ৯ জন আহত হয়েছেন। এই শহরেই নিজেদের শিবির করেছে আর্জেন্টিনা ও ইংল্যান্ড। ফলে নিরাপত্তা নিয়ে বাড়ছে উদ্বেগ।
জানা গিয়েছে, সোমবার ভোর ৪টে নাগাদ কানসাস সিটির ট্রুস্ট অ্যাভিনিউ ও ইস্ট স্ট্রিটে গুলির শব্দ পাওয়া যায়। সঙ্গে সঙ্গে সেখানে পৌঁছোন পুলিশকর্মীরা। তিন মহিলা গুলিবিদ্ধ অবস্থান পড়েছিলেন। পুলিশ জানিয়েছে, আরও ছয় ব্যক্তি আহত হয়েছেন। পুলিশ আসার আগেই তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়ার হয়েছে ।

যেই জায়গায় গুলি চলেছে তাঁর থেকে শেখান থেকে আর্জেন্টিনা ও ইংল্যান্ড দলের হোটেল বেশি দূরে নয়। কানসাস সিটি স্পোর্টিংয়ের নতুন স্টেডিয়ামে অনুশীলন করছেন লিয়োনেল মেসিরা। অন্যদিকে জোর কদমে প্রস্তুতি চালাচ্ছে হ্যারি ক্যানরাও দুই দলই এই সময় সেখানে নেই। প্রস্তুতি ম্যাচ খেলতে টেক্সাসে গিয়েছে আর্জেন্টিনা। ইংল্যান্ড রয়েছে ফ্লরিডায়।
তবে এই ঘটনা ঘটার পরেই চূড়ান্ত বিতর্ক শুরু হয়েছে যত বিশ্বকাপের দিন এগিয়ে আসছে ততই কিছু না কিছু নেতিবাচক ঘটনার সৃষ্টি হচ্ছে। ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ও পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠছে তার পরেও এই গুলি চালানোর ঘটনা নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে দিচ্ছে। সব মিলিয়ে বিশ্বকাপের আগে নিরাপত্তা নিয়ে বাড়ছে উদ্বেগ।


