attack on suvendu adhikari
Bengal Liberty: কালী পুজোর উদ্বোধনে এসে মুসলমান জেহাদীদের হামলার শিকার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
অভিযোগ, দক্ষিণ ২৪ পরগনার লালপুর মাদ্রাসার সামনে বাংলাদেশি মুসলমানরা বারংবার তাঁর ওপর হামলা চালায়। অন্তত ৭টি স্থানে এই ঘটনা ঘটে। তাঁর আরও অভিযোগ, এদিনের হামলার নেপোথ্যে তৃণমূল কংগ্রেসের জেলা পরিষদ সদস্য রেখা গাজি এবং এসপি কোটেশ্বর রাওয়ের হাত রয়েছে।

সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যমে তাঁর বক্তব্য,(attack on suvendu adhikari)
‘কোনও রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিতে নয়, আমি স্রেফ একজন হিন্দু হিসেবে কালীপুজো এবং দীপাবলির উৎসবে যোগ দিতে এসেছিলাম। অঞ্চলটি বাংলাদেশের নিকটবর্তী হওয়ায় তৃণমূলের মদতে অনুপ্রবেশকারীরা অবৈধভাবে এখানে বাস করছে। তারাই এইসব করছে।’
শাসকদলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে বিরোধী দলনেতা বলেন, ‘অবৈধ অনুপ্রবেশকারী এবং নির্বাচন কমিশনের SIR প্রক্রিয়া নিয়ে আতঙ্কিতরা এইভাবে ক্ষোভের বহিঃপ্রকাশ করছে। ভয় দেখিয়ে আটকানো যাবে না। জগদ্ধাত্রী পুজোর সময় আমি আবার এই এলাকায় আসব।’
এর আগে কোচবিহারে গিয়ে একইভাবে শুভেন্দু অধিকারীর ওপর হামলা চালানোর ঘটনা ঘটে। তারপরও কীভাবে আজ একই বিষয়ের পুনরাবৃত্তি ঘটল, তা-নিয়ে সমালোচনার ঝড় বিভিন্ন মহলে।
আজ শুভেন্দু অধিকারী যখন বক্তব্য রাখতে যাচ্ছেন, সামনের দর্শকরা রাষ্ট্রপতি শাসনের পক্ষে সওয়াল করেন। ফলে, সবটা নিয়ে রাজ্যে রাষ্ট্রপতি শাসনের প্রয়োজন রয়েছে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল।
