CM Suvendu Adhikari
Bengal Liberty, ৯ জুন :
‘ধাম’ নয় দীঘার জগন্নাথ মন্দির। ‘ধাম’ ঘিরে বিতর্ক এবার ঘুচল অবশেষে। পুরীর পবিত্র জগন্নাথভূমির সঙ্গে অহেতুক তুলনার অবসান ঘটিয়ে, রাজ্যে রাজনৈতিক পালাবদলের পরেই দিঘার ‘জগন্নাথধাম’-এর নামবদল করল নতুন বিজেপি সরকার (CM Suvendu Adhikari)। উল্লেখ্য, পূর্বতন তৃণমূল সরকারের আমলে দিঘায় এই বিশালাকার মন্দির প্রতিষ্ঠার সময় থেকেই নামের সঙ্গে ‘ধাম’ শব্দটি জোড়া নিয়ে তীব্র জনরোষ ও বিতর্ক দানা বেঁধেছিল। ধর্মানুরাগী ও সমালোচকদের প্রশ্ন ছিল, মূল ‘জগন্নাথধাম’ পুরীতে বিরাজমান থাকা সত্ত্বেও কেন দিঘার ক্ষেত্রে জোর করে একই আখ্যা ব্যবহার করা হবে? অবশেষে আজ, মঙ্গলবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সব জল্পনার, বিতর্কের অবসান ঘটালেন (CM Suvendu Adhikari)। “ধাম” তুলে জুড়লেন মন্দির, নাম হল “শ্রীশ্রীজগন্নাথ মন্দির”।

সিদ্ধান্তে অনড় মুখ্যমন্ত্রী (CM Suvendu Adhikari)
প্রবল আপত্তি ও শত বিতর্কের মধ্যেও সেসময় পুরনো সরকার নিজেদের সিদ্ধান্তে অনড় ছিল। তবে মঙ্গলবার নবান্নে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সেই বহুচর্চিত ‘ধাম’ শব্দটি চিরতরে প্রত্যাহারের ঘোষণা করে এই বিতর্কের কফিনে শেষ পেরেকটি পুঁতে দিলেন।তাৎপর্যপূর্ণভাবে এ দিন নবান্নের বৈঠকে তাঁর পাশে উপস্থিত ছিলেন স্বয়ং পুরীর সাংসদ সম্বিত পাত্র। মুখ্যমন্ত্রী স্পষ্ট ভাষায় জানিয়ে দেন, “দিঘার জগন্নাথধাম সাংস্কৃতিক কেন্দ্র থেকে ধাম শব্দটি প্রত্যাহার করা হল, এখন থেকে এর নতুন নাম হবে ‘শ্রীশ্রীজগন্নাথ মন্দির সাংস্কৃতিক কেন্দ্র’।”
তবে নামের এই কাঠামোগত পরিবর্তন হলেও মন্দিরের আধ্যাত্মিক আবহে কোনও ছেদ পড়বে না বলেও জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী। আগের মতোই সম্পূর্ণ শাস্ত্রীয় নিয়ম ও উপাচার মেনে নিত্যপুজো ও ভজন চলবে বলে তিনি দেশবাসীকে আশ্বস্ত করেছেন। এক লহমায় এই ঘোষণার মাধ্যমে বর্তমান সরকার শুধু দীর্ঘদিনের একটি অমীমাংসিত ধর্মীয় ও সাংস্কৃতিক বিতর্কে ইতি পড়ল।পুরীর শতাব্দীপ্রাচীন আবেগের প্রতি সম্মান জানিয়ে এক বড়সড় রাজনৈতিক সৌজন্যের বার্তাও দিয়ে রাখল।


