Suvendu Adhikari
Bengal Liberty: বাংলায় বিজেপি সরকার গঠনের একমাস পর বন্টন হল দফতর (Suvendu Adhikari)। ১ জুন, ২০২৬ কলকাতার লোকভবনে রাজ্যপাল আর এন রবি ৩৫ জন নবনিযুক্ত বিজেপি বিধায়ককে শপথবাক্য পাঠ করালেও দফতর বণ্টন থেকে বিরত ছিল সরকার। একাধিকবার দিল্লি সফরের পর মুখ্যমন্ত্রীর মন্ত্রিসভায় দায়িত্ব ভাগ করে দেওয়া হল মন্ত্রীদের। পরিবেশ ও বন দফতরের দায়িত্ব পেলেন মনোজ কুমার ওরাওঁ।

দিল্লির ছাড়পত্রের পর মন্ত্রিসভায় দায়িত্ব বণ্টন (Suvendu Adhikari)
রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মন্ত্রিত্ব বণ্টন করলেন মন্ত্রিসভায়। আইন, বিদ্যুৎ এবং ভূমি ও ভূমি রাজস্ব দফতরের দায়িত্বভার মুখ্যমন্ত্রী নিজের কাঁধে নিয়েছেন। উচ্চ শিক্ষা দফতরের দায়িত্বভার পেলেন জগন্নাথ চট্টোপাধ্যায় (Suvendu Adhikari)। অর্থ দফতরের দায়িত্বভার পাচ্ছেন স্বপন দাশগুপ্ত। শিল্প ও বাণিজ্য দফতরের দায়িত্বভার পাচ্ছেন বিধায়ক তাপস রায়। উচ্চমাধ্যমিক শিক্ষাস্তরের দায়িত্বভার অর্পিত হতে পারে দীপক বর্মনের ওপর। শ্রম এবং পরিবহন দফতরের দায়িত্বে থাকছেন অর্জুন সিং। পর্যটন শিল্প দফতরের পাচ্ছেন শঙ্কর ঘোষ। স্বাস্থ্যমন্ত্রকের দায়িত্ব অর্পিত হতে পারে ডা. শারদ্বত মুখোপাধ্যায়ের হাতে। অর্থ দফতর সামলানোর দায়িত্ব পালনের ভার পাচ্ছেন স্বপন দাশগুপ্ত। পরিবেশ ও বন দফতর দেখাশোনার ভার পাচ্ছেন মনোজ ওঁরাও। দুধকুমার মণ্ডলের হাতে যাচ্ছে কৃষি দপ্তরের গুরুভার। বিজেপির অশোক দিন্দা পাচ্ছেন মার্কেটিং বিভাগ এবং টেক্সটাইল বিভাগের দায়িত্ব।

গত ৯ মে, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সহ আরও পাঁচজন মন্ত্রী শপথ গ্রহণ করেছিলেন। গত ১ জুন আরও ৩৫ জন মন্ত্রী শপথ গ্রহণ করেছিলেন। অবশেষে সেই কাজের সমাপ্তি করলেন মুখ্যমন্ত্রী।

