Mexico Formation 2026
Bengal Liberty, ১১ জুন ২০২৬ : রাত পোহালেই সেই মাহেন্দ্রক্ষণ, যার জন্য গত চার বছর ধরে অপেক্ষা করছে(Mexico Formation 2026) গোটা বিশ্ব। বিশ্বের তাবড় তাবড় ফুটবলাররা পায়ের জাদুতে বিশ্বকে মোহিত করতে সম্পূর্ণ প্রস্তুত। মেসি, রোনাল্ডো, নেইমার নাকি এমবাপে—কে হাসবেন শেষ হাসি, কোন দল হবে সেরার সেরা, তার উত্তর মিলবে আগামী এক মাসের মধ্যেই। এবারের বিশ্বকাপে যেমন বেশ কিছু নতুন দল জায়গা করে নিয়েছে, তেমনই রয়েছে বিশ্বচ্যাম্পিয়নরাও। আর তাদের সাথেই মাঠে নামছে টুর্নামেন্টের অন্যতম আয়োজক দেশ ও ‘এল ত্রিকালার’ নামে খ্যাত মেক্সিকো। প্রতি বিশ্বকাপেই চমকপ্রদ ফুটবল উপহার দেওয়া মেক্সিকো এবারও অভিজ্ঞ কোচ হাভিয়ের আগুইরের অধীনে দল গুছিয়ে নিয়েছে। এক নজরে দেখে নেওয়া যাক, এবার কোচের ভূমিকায় তিনি কতটা সফল হতে পারেন।
কোচের ভূমিকা(Mexico Formation 2026)
ফুটবল বিশ্বে ‘এল ভাস্কো’ নামে পরিচিত হাভিয়ের আগুইরে একজন অত্যন্ত অভিজ্ঞ মেক্সিকান ম্যানেজার। ২০২৪ সালের জুলাই মাসে তিনি তৃতীয়বারের মতো জাতীয় দলের প্রধান কোচের দায়িত্ব গ্রহণ করেন। তাঁর সহকারী হিসেবে রয়েছেন জাতীয় দলের সাবেক তারকা রাফা মার্কেজ, যাকে ২০২৬ ফিফা বিশ্বকাপের পর স্থায়ী প্রধান কোচ হিসেবে দায়িত্ব দেওয়ার জন্য ইতিমধ্যেই মনোনীত করা হয়েছে।

এর আগে ২০০১-২০০২ এবং ২০০৯-২০১০ মেয়াদেও মেক্সিকো জাতীয় দলের কোচের ভূমিকায় ছিলেন আগুইরে। ইউরোপের ক্লাব ফুটবলেও তাঁর সাফল্যের খতিয়ান বেশ লম্বা। স্প্যানিশ লা লিগায় ওসাসুনা, আতলেতিকো মাদ্রিদ, রিয়াল জারাগোজা, এস্পানিওল, লেগানেস ও মায়োর্কার মতো ক্লাবের ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। তাঁর উল্লেখযোগ্য সাফল্যের মধ্যে রয়েছে ওসাসুনাকে ঐতিহাসিকভাবে চ্যাম্পিয়ন্স লিগের বাছাইপর্বে নিয়ে যাওয়া এবং মায়োর্কাকে কোপা দেল রের ফাইনালে তোলা। সংযুক্ত আরব আমিরাতের প্রো লিগেও কোচিং করিয়েছেন তিনি। দীর্ঘ অভিজ্ঞতা শেষে এবার আবারও মাতৃভূমির দায়িত্ব তাঁর কাঁধে।
ফরমেশন(Mexico Formation 2026)
বিগত ২৫ বছরের কোচিং ক্যারিয়ারে আগুইরে সাধারণত ৪-২-৩-১ ফরমেশন ব্যবহার করেই বেশি সফল হয়েছেন। তবে পরিস্থিতি অনুযায়ী ক্লাসিক ৪-৪-২ ফরমেশনও তিনি দারুণভাবে ব্যবহার করেন। মূলত এই ট্যাকটিক্যাল নমনীয়তা এবং চাণক্য বুদ্ধির জোরেই তাঁকে আবারও দেশের ডাগআউটে ফিরিয়ে আনা হয়েছে।

মেক্সিকোর বিশ্বকাপ সফর(Mexico Formation 2026)
ঐতিহাসিক এস্তাদিও আজতেকা (Estadio Azteca) স্টেডিয়ামে নিজেদের বিশ্বকাপ অভিযান শুরু করতে যাচ্ছে মেক্সিকো। ঘরের মাঠে চেনা দর্শকদের সামনে এবার তাদের লক্ষ্য পুরোনো রেকর্ড ভেঙে নতুন ইতিহাস গড়া। এর আগে একাধিকবার বিশ্বকাপের নকআউট পর্বে বা শেষ ষোলোয় পৌঁছালেও, কোয়ার্টার ফাইনালের বাধা টপকে শেষ চারের মুখ দেখতে পারেনি ‘সবুজ বাহিনী’। তবে এবার মেক্সিকোর ভরসা সেই অতন্দ্র প্রহরী গিয়ের্মো ওচোয়া। ৪০ বছর বয়সেও এই অভিজ্ঞ গোলরক্ষক দেশকে নেতৃত্ব দিতে সম্পূর্ণ প্রস্তুত।
সম্ভাব্য প্রথম একাদশ(Mexico Formation 2026)
গোলরক্ষক: গিয়ের্মো ওচোয়া
ডিফেন্স: জর্জ সানচেজ, সিজার মন্তেস, জোহান ভাসকুয়েজ, জেসুস গ্যালার্ডো
মিডফিল্ড: ব্রায়ান গুতিরেজ, এরিক লিরা, গিলবার্তো মোরা
অ্যাটাক: রবার্তো আলভারাদো, রাউল জিমিনেজ, জুলিয়ান কুইনোনস
গ্রুপ ‘এ’ থেকে শুরু হচ্ছে মেক্সিকোর এই কঠিন ও রোমাঞ্চকর যাত্রা। ঘরের মাঠে কতটা সফল হবে হাভিয়ের আগুইরের কৌশল? ‘এল ত্রিকালার’ কি পারবে এবার বিশ্বমঞ্চে নতুন ইতিহাস লিখতে? সেদিকেই চাতক পাখির মতো তাকিয়ে রয়েছেন বিশ্বজুড়ে কোটি কোটি ফুটবল সমর্থক।
আরো পড়ুন:- Koyel Mallick: ইস্তফা দিলেন কোয়েল মল্লিক

