Spain Vs Cape Verde
Bengal Liberty, ১৪ জুন ২০২৬ : চলতি ফিফা বিশ্বকাপের মঞ্চে(Spain Vs Cape Verde) সবচেয়ে বড় অঘটনটি ঘটে গেল আজই। ইতিহাস সৃষ্টি করে শক্তিশালী ও তারকা-সমৃদ্ধ ইউরো চ্যাম্পিয়ন স্পেনকে আটকে দিল বিশ্বকাপে প্রথমবারের মতো অভিষেক ঘটানো দল কেপ ভার্ডে। পুরো ৯০ মিনিট জুড়ে ম্যাচে ছিল টানটান উত্তেজনা। রক্ষণভাগকে ইস্পাতকঠিন করে স্পেনের বিখ্যাত ‘টিকিটাকা’ ফুটবলকে পুরোপুরি ব্যর্থ করে দিল তারা। ম্যাচটি গোলশূন্য ড্র হলেও ফুটবলপ্রেমীদের চোখে আজকের নৈতিক বিজয়ী দলের নাম কেপ ভার্ডে।
স্বাধীনতার স্বাদ(Spain Vs Cape Verde)
দীর্ঘ প্রায় পাঁচ শতাব্দীর পর্তুগিজ শাসনকাল পেরিয়ে স্বাধীনতা লাভ করা আফ্রিকার এই দ্বীপরাষ্ট্রটি বিশ্বকাপের মঞ্চে নিজেদের ইতিহাসের সেরা খেলাটা উপহার দিল। এক কথায়, অবিশ্বাস্য! ফুটবল মাঠের সবুজ ক্যানভাসে জন্ম নিল আরেকটি রূপকথার।


প্রথমার্ধের লড়াই(Spain Vs Cape Verde)
ম্যাচের শুরু থেকেই আক্রমণের ঝাঁজ বাড়িয়ে খেলতে থাকে স্পেন। তবে একের পর এক সুযোগ পেয়েও তা কাজে লাগাতে ব্যর্থ হন রোদ্রি-পেনিয়ারা। অন্যদিকে, শুরু থেকেই রক্ষণভাগকে নিরেট দুর্গে পরিণত করে কেপ ভার্ডে। স্প্যানিশদের মুহুর্মুহু আক্রমণ দুর্দান্ত দক্ষতায় প্রতিহত করে দলকে ম্যাচে টিকিয়ে রাখেন কেপ ভার্ডের গোলরক্ষক ভোজিনহা।
দ্বিতীয়ার্ধের খেলা ও সেই ঐতিহাসিক মুহূর্ত(Spain Vs Cape Verde)
দ্বিতীয়ার্ধের শুরুতেও একই ফর্মুলায় আক্রমণ চালিয়ে যায় স্পেন। কিন্তু প্রতিটি আক্রমণের যোগ্য জবাব দিয়েছে পেদ্রো ব্রিতোর দল। ম্যাচের একদম শেষ লগ্নে ডেডলক ভাঙতে লামিনে ইয়ামাল ও নিকো উইলিয়ামসকে মাঠে নামিয়েও কোনো সুবিধা করতে পারেনি স্পেন। স্পেনের আক্রমণভাগের একেকজন খেলোয়াড়কে যেভাবে কেপ ভার্ডের তিন-চারজন ডিফেন্ডার ঘিরে ধরে বোতলবন্দি করে রেখেছিলেন, তা ছিল এককথায় অবিশ্বাস্য।


রূপকথার পূর্ণতা(Spain Vs Cape Verde)
শেষমেশ যোগ করা সময়ের (৯০+৫ মিনিট) খেলা শেষ হতেই রেফারির শেষ বাঁশি বাজল। আর সেই সাথেই রচিত হলো নতুন এক ইতিহাস। স্পেনের মতো পরাশক্তিকে রুখে দিল কেপ ভার্ডে!
রেফারির বাঁশির সাথে সাথেই গ্যালারিতে উপস্থিত দর্শকদের উল্লাস জনসমুদ্রে পরিণত হয়। বল দখল, পাসিং কিংবা শট—সব পরিসংখ্যানে বহুদূরে এগিয়ে থেকেও অতিরিক্ত আত্মবিশ্বাসের কারণেই আজ স্পেনের এই দশা। মাঠের চূড়ান্ত ব্যর্থতা সঙ্গী করে এই দুঃস্বপ্নের রাতটি নিশ্চিতভাবেই দ্রুত ভুলে যেতে চাইবে লুইস দে লা ফুয়েন্তের শিষ্যরা।

আগামী সোমবার নিজেদের দ্বিতীয় ম্যাচে প্রথম বিশ্বকাপের শিরোপাজয়ী ও দুই বারের বিশ্বচ্যাম্পিয়ন উরুগুয়ের মুখোমুখি হবে কেপ ভার্ডে। সেই ম্যাচেও কি দেখা যাবে নতুন কোনো রূপকথা? উত্তরটা সময়ই দেবে, তবে ফুটবল বিশ্বের সব নজর যে এখন এই পুঁচকে দলটির দিকে, তা বলাই বাহুল্য।


