Indonesia Earthquake
Bengal Liberty, ১৬ জুন ২০২৬ : ফের শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া। মঙ্গলবার সকালে (Indonesia Earthquake) দেশটির সুলাওয়েসি দ্বীপে রিখটার স্কেলে ৬.৭ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। ভূমিকম্পের উৎসস্থল ছিল ভূপৃষ্ঠের প্রায় ১০ কিলোমিটার গভীরে। তবে এখন পর্যন্ত ইন্দোনেশিয়ার কর্তৃপক্ষ কোনও সুনামি সতর্কতা জারি করেনি।

ভয়াবহ ভূমিকম্পের স্মৃতি(Indonesia Earthquake)
ভূমিকম্পপ্রবণ দেশ হিসেবে ইন্দোনেশিয়া অতীতেও একাধিক বিধ্বংসী কম্পনের সাক্ষী থেকেছে। ২০২২ সালে দেশটিতে সংঘটিত এক ভয়াবহ ভূমিকম্পে ২৫০ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছিল। ফলে নতুন করে শক্তিশালী কম্পনের খবরে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ছড়িয়েছে।
কী জানাল ইন্দোনেশিয়ার জিওফিজিক্স সংস্থা(Indonesia Earthquake)
ইন্দোনেশিয়ার জিওফিজিক্স সংস্থার তথ্য অনুযায়ী, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল পালু শহর থেকে প্রায় ৪২ কিলোমিটার দূরে। কম্পনের মাত্রা উল্লেখযোগ্য হলেও আপাতত সুনামির কোনও আশঙ্কা দেখা যাচ্ছে না বলে জানিয়েছে কর্তৃপক্ষ।


এখনও পর্যন্ত ভূমিকম্পে প্রাণহানি বা বড় ধরনের ক্ষয়ক্ষতির কোনও খবর পাওয়া যায়নি। তবে প্রাথমিক কম্পনের মাত্রা বেশি হওয়ায় পরবর্তী আফটারশকের সম্ভাবনা উড়িয়ে দেওয়া হচ্ছে না। পরিস্থিতির ওপর কড়া নজর রাখা হচ্ছে বলে জানিয়েছে প্রশাসন।
কয়েক দিন আগেই ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পের ঘটনা ঘটেছিল। তার মধ্যেই ইন্দোনেশিয়ায় ফের ভূমিকম্পের ঘটনায় ২০২২ সালের ভয়াবহ স্মৃতি ফিরে এসেছে স্থানীয়দের মনে। সম্ভাব্য আফটারশক এবং ভবিষ্যৎ পরিস্থিতি নিয়ে উদ্বেগের মধ্যে দিন কাটাচ্ছেন ক্ষতিগ্রস্ত এলাকার বাসিন্দারা।


