CM Suvendu Adhikari
Bengal Liberty, ১৬ জুন :
মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথমবার পাহাড়ে শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari)। উত্তরবঙ্গ সফরে এসে পাহাড়ের উন্নয়নকে সামনে রেখে একের পর এক বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কার্শিয়াংয়ের জনসভা থেকে তিনি স্পষ্ট বার্তা দেন, এবার পাহাড়ের উন্নয়নে ‘ডাবল ইঞ্জিন’ সরকারের সমস্ত সুবিধা পৌঁছে দেওয়া হবে সাধারণ মানুষের কাছে। অন্নপূর্ণা যোজনা থেকে আয়ুষ্মান ভারত, ১২৫ দিনের কর্মসংস্থান থেকে পুলিশে নিয়োগ, একাধিক জনমুখী প্রকল্পের ঘোষণা করে পাহাড়বাসীর প্রত্যাশা পূরণের আশ্বাস দেন তিনি। একইসঙ্গে পাহাড়ের সঙ্গে বিজেপির দীর্ঘদিনের সম্পর্কের কথা তুলে ধরে মুখ্যমন্ত্রী বলেন, তিনি শুধু ঘুরতে নয়, পাহাড়ের উন্নয়নের কাজ করতে বারবার সেখানে আসবেন (CM Suvendu Adhikari)।

কর্মসংস্থান ও নিয়োগে জোর (CM Suvendu Adhikari)
কার্শিয়াংয়ের সভা থেকে কর্মসংস্থানকে অন্যতম অগ্রাধিকার হিসেবে তুলে ধরেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি ঘোষণা করেন, আগামী ১ জুলাই থেকে পাহাড়ের বাসিন্দারা ১২৫ দিনের কাজের সুবিধা পাবেন। পাশাপাশি দীর্ঘদিন ধরে চাকরির অপেক্ষায় থাকা যুবক-যুবতীদের জন্যও বড় বার্তা দেন তিনি। মুখ্যমন্ত্রীর দাবি, খুব শীঘ্রই পুলিশে নিয়োগ প্রক্রিয়া শুরু হবে এবং EER ও পুলিশ বিভাগে পাহাড়ের ছেলে-মেয়েদের চাকরির সুযোগ তৈরি করা হবে। একইসঙ্গে তিনি আশ্বাস দেন, অতীতের মতো নিয়োগে কোনও দুর্নীতি বরদাস্ত করা হবে না।

অন্নপূর্ণা, আয়ুষ্মান ও ভর্তুকির ঘোষণা (CM Suvendu Adhikari)
সভা থেকে পাহাড়ের সাধারণ মানুষের জীবনযাত্রার মানোন্নয়নের লক্ষ্যে একাধিক সামাজিক সুরক্ষা প্রকল্পের কথাও ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, পাহাড়ের সমস্ত এলাকার মহিলারা অন্নপূর্ণা যোজনার আওতায় আসবেন। এছাড়া পাহাড়ের জনজাতি সম্প্রদায়ের মানুষ রেশনে বিশেষ ভর্তুকি পাবেন এবং বিদ্যুতের বিলেও ছাড় দেওয়া হবে। স্বাস্থ্য পরিষেবার প্রসঙ্গ তুলে তিনি বলেন, রাজ্যের সাড়ে ৬ কোটি মানুষ আয়ুষ্মান প্রকল্পের সুবিধা পাবেন। পাশাপাশি কেন্দ্র ও রাজ্যের উন্নয়নমূলক প্রকল্পগুলিকে পাহাড়ে দ্রুত বাস্তবায়নের আশ্বাস দিয়ে শুভেন্দু অধিকারী বলেন, পাহাড়ের মানুষের প্রত্যাশা পূরণ করাই এখন সরকারের প্রধান লক্ষ্য।



