CM Suvendu Adhikari
Bengal Liberty : রাজ্যজুড়ে বিজেপি সরকারের উদ্যোগে আয়োজিত জনকল্যাণ শিবিরে সাধারণ মানুষের ব্যাপক সাড়া মিলছে (CM Suvendu Adhikari)। বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা পেতে শিবিরগুলিতে উপচে পড়ছে ভিড় এবং দীর্ঘ লাইনের কথা উল্লেখ করে শিবিরের সময়সীমা আরও একদিন বাড়ানোর ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বুধবার দক্ষিণ ২৪ পরগনার ফলতা বিধানসভা কেন্দ্রের ফতেপুর এলাকায় জনকল্যাণ শিবির পরিদর্শনে এসে তিনি জানান, সাধারণ মানুষের সুবিধার কথা মাথায় রেখেই ১৮ জুন পর্যন্ত শিবির চালু রাখার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। তিনি আরও জানান, সরকারের লক্ষ্য, প্রতিটি যোগ্য মানুষের দোরগোড়ায় সরকারি পরিষেবা পৌঁছে দেওয়া এবং কেউ যেন সরকারি প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত না হন, তা নিশ্চিত করা (CM Suvendu Adhikari)।

৫৪টি প্রকল্পের আবেদন গ্রহণ (CM Suvendu Adhikari)
জনকল্যাণ শিবিরে উপস্থিত থেকে মুখ্যমন্ত্রী জানান, বর্তমানে আয়ুষ্মান ভারত, অন্নপূর্ণা যোজনা, সূর্য ঘর যোজনাসহ মোট ৫৪টি সরকারি প্রকল্পের জন্য আবেদন গ্রহণ করা হচ্ছে। তিনি বলেন, সরকার মানুষের পাশে রয়েছে এবং যোগ্য আবেদনকারীদের কাছে প্রকল্পের সুবিধা পৌঁছে দিতে বদ্ধপরিকর। মুখ্যমন্ত্রীর কথায়, “আপনারা নির্ভয়ে আবেদন করুন। সরকার পরিষেবা দিতে প্রতিশ্রুতিবদ্ধ। যোগ্য প্রাপকদের প্রাপ্য সুবিধা অবশ্যই পৌঁছে দেওয়া হবে।”

ফলতায় মুখ্যমন্ত্রীর দ্বিতীয় সফর (CM Suvendu Adhikari)
রাজ্যে বিজেপি সরকার গঠনের পর এই নিয়ে দ্বিতীয়বার ফলতা সফরে এলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বুধবার ফতেপুর এলাকায় আয়োজিত জনকল্যাণ শিবিরে উপস্থিত থেকে তিনি সরেজমিনে পরিষেবা প্রদানের কাজ পর্যালোচনা করেন। শিবিরে বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধাভোগীদের হাতে প্রয়োজনীয় নথিপত্র ও পরিষেবা সংক্রান্ত দলিল তুলে দেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে কথা বলে আবেদন প্রক্রিয়া এবং পরিষেবা প্রদানের অগ্রগতি সম্পর্কেও খোঁজ নেন তিনি। মুখ্যমন্ত্রীর দাবি, জনকল্যাণ শিবির সাধারণ মানুষের কাছে সরকারি পরিষেবা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এবং আগামী দিনেও এই ধরনের উদ্যোগ আরও জোরদার করা হবে।



