CM Suvendu Adhikari
Bengal Liberty : দক্ষিণ ২৪ পরগনার রাজনৈতিক মানচিত্রে একদা শাসকদলের ‘দুর্ভেদ্য দুর্গ’ এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তথাকথিত ‘ডায়মন্ড হারবার মডেলের’ আঁতুড়ঘর ছিল ফলতা (CM Suvendu Adhikari)। গেরুয়া ঝড়ে খড়কুটোর মতো উড়ে গেছে পূর্বতন জমানার অহংকার। লক্ষাধিক ভোটের ব্যবধানে বিজেপির জয়ের পর, এবার ফলতাকে এক অনন্য ‘মডেল বিধানসভা’ হিসেবে গড়ে তোলার ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বুধবার ফলতার মাটি থেকে তিনি স্পষ্ট বার্তা দিলেন, সস্তার চমক নয়, এবার আইনশৃঙ্খলা পুনরুদ্ধার, ব্যাপক শিল্পায়ন এবং নারী নিরাপত্তাকে ঢাল বানিয়ে উন্নয়নের এক নতুন রূপরেখা তৈরি হবে এই জনপদে (CM Suvendu Adhikari)।

উন্নয়ন ও সুরক্ষার প্ল্যান শুভেন্দুর (CM Suvendu Adhikari)
লুটেরা জমানার অবসান ঘটিয়ে ফলতাবাসীকে সুস্থ জীবনের গ্যারান্টি দিতে বুধবার ফলতার ‘জনকল্যাণ শিবিরে’ হাজির হয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখান থেকেই তিনি এলাকার আর্থ-সামাজিক পরিকাঠামো বদলে দেওয়ার একগুচ্ছ প্রকল্প সাজিয়ে দেন। মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, ফলতার বিখ্যাত SEZ শিল্পতালুককে আরও সম্প্রসারিত করা হবে এবং কর্মসংস্থান বাড়াতে বন্দরভিত্তিক বিশেষ অর্থনৈতিক প্রোগ্রাম চালু করা হবে। স্বাস্থ্যক্ষেত্রে পরিবর্তন আনতে স্থানীয় গ্রামীণ হাসপাতালকে ১০০ বেডে উন্নীত করা হচ্ছে, যেখানে থাকবে আধুনিক চিকিৎসা সামগ্রী ও অভিজ্ঞ চিকিৎসকদের টিম। পাশাপাশি গরিব মানুষের সুবিধার্থে তৈরি হবে ‘জনোষধী কেন্দ্র’। দীর্ঘদিনের সামাজিক দাবি মেনে ফলতায় একটি নতুন মহিলা কলেজ এবং আপৎকালীন সুরক্ষায় ফায়ার ব্রিগেড স্টেশন স্থাপনের অনুমোদন দেন তিনি। এছাড়া, মহিলাদের নিরাপত্তা নিশ্ছিদ্র করতে ফলতা থানাকে আরও আধুনিক করার পাশাপাশি চালু হচ্ছে সম্পূর্ণ পৃথক ‘মহিলা হেল্পডেস্ক’।

জাহাঙ্গির-সাম্রাজ্যের পতন (CM Suvendu Adhikari)
একসময়ে ফলতা বিধানসভা এলাকায় চলত প্রাক্তন তৃণমূল বিধায়ক তথা এলাকার ‘বেতাজ বাদশা’ জাহাঙ্গির খানের একচ্ছত্র আধিপত্য ও সীমাহীন দুর্নীতি। তোলাবাজি, সিন্ডিকেট রাজ থেকে শুরু করে নিয়োগ দুর্নীতি ও কাটমানির অভিযোগে ফলতাকে মুড়ে রাখা হয়েছিল। রাজনৈতিক পালাবদলের আঁচ পেয়েই প্রার্থীপদ ছেড়ে চম্পট দিয়েছিলেন দুর্নীতির অন্যতম কারিগর জাহাঙ্গির খান। কিন্তু শেষরক্ষা হয়নি, তিনি এখন শ্রীঘরে দিন কাটাচ্ছেন। একের পর এক তৃণমূল নেতার কোটি কোটি টাকার কেলেঙ্কারি, বালি ও কয়লা পাচার প্রকাশ্য দিবালোকে চলে আসছে। যে ‘ডায়মন্ড হারবার মডেল’ নিয়ে একদা ঢাক পেটানো হতো, তা আসলে যে দুর্নীতির আখড়া, তা আজ প্রমাণিত।



