WBJEE Results 2026
Bengal Liberty, ১৮ জুন ২০২৬ : অবশেষে অপেক্ষার অবসান। প্রকাশিত হলো(WBJEE Results 2026) পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন (WBJEE) ২০২৬-এর ফলাফল। বৃহস্পতিবার দুপুরে এক সাংবাদিক বৈঠক করে আনুষ্ঠানিকভাবে এই ফল ঘোষণা করে পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড (WBJEEB)। পরীক্ষা শেষের মাত্র ২৬ দিনের মাথায় ফল প্রকাশ করে এবার এক অনন্য নজির গড়ল বোর্ড।
কঠিন পরীক্ষায় সেরাদের সেরা(WBJEE Results 2026)
রাজ্যের অন্যতম কঠিন এই প্রবেশিকা পরীক্ষায় এবার প্রথম স্থান অধিকার করেছেন নালন্দা একাডেমির ছাত্র শাশ্বত বন্দ্যোপাধ্যায়। দ্বিতীয় স্থানে রয়েছেন সৌরিদ্ধ মণ্ডল এবং তৃতীয় স্থান দখল করেছেন উমাং ভূট। বোর্ড সূত্রে জানা গেছে, এ বছর মোট ৯২,৭৫৩ জন পরীক্ষার্থী সফলভাবে উত্তীর্ণ হয়েছেন।


প্রতি বছরের মতো এবারও এই ফলাফলের হাত ধরে রাজ্যের বিভিন্ন ইঞ্জিনিয়ারিং, প্রযুক্তি, ফার্মাসি ও আর্কিটেকচার কলেজে ভর্তির রাস্তা খুলে গেল। এবারের পরীক্ষায় উত্তীর্ণদের মধ্যে প্রায় ৭১ শতাংশ পুরুষ এবং ২৯ শতাংশ মহিলা পরীক্ষার্থী রয়েছেন। পাশাপাশি দু’জন ট্রান্সজেন্ডার পরীক্ষার্থীও সফলভাবে উত্তীর্ণ হয়েছেন।
বিকেল ৪টে থেকে র্যাঙ্ক কার্ড ডাউনলোড(WBJEE Results 2026)
বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, ফল ঘোষণার পর আজ বিকেল ৪টে থেকেই পরীক্ষার্থীরা নিজেদের ‘র্যাঙ্ক কার্ড’ অনলাইনে ডাউনলোড করতে পারবেন। ফলাফল দেখতে ও র্যাঙ্ক কার্ড সংগ্রহ করতে পরীক্ষার্থীদের বোর্ডের অফিশিয়াল ওয়েবসাইটে লগ-ইন করতে হবে।
ফল প্রকাশের প্রক্রিয়া শেষ হতেই এখন সবার নজর থাকবে আগামী কাউন্সেলিং প্রক্রিয়ার দিকে। ভালো র্যাঙ্ক পাওয়া পরীক্ষার্থীদের সামনে এখন রাজ্যের শীর্ষস্থানীয় ইঞ্জিনিয়ারিং ও প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোতে ভর্তির সুবর্ণ সুযোগ। স্বাভাবিকভাবেই, ফল প্রকাশের এই আনন্দের সঙ্গেই শুরু হয়ে গেল কৃতী পড়ুয়াদের নতুন স্বপ্নপূরণের লড়াই।
আরো পড়ুন:- Neymar Injury: হাইতির বিরুদ্ধে কি নেইমারের প্রত্যাবর্তন এই নিয়েই চলছে জোর জল্পনা!


