CM Suvendu Adhikari
Bengal Liberty : কেবল আনুষ্ঠানিক অভ্যর্থনাই নয়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফরকে ঘিরে শহরজুড়ে একাধিক বিশেষ কর্মসূচির পরিকল্পনা করেছে পুর প্রশাসন (CM Suvendu Adhikari)। সেই উদ্যোগের অন্যতম আকর্ষণ ‘দৌড় সে ধ্যান’। আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর হাত ধরে আনুষ্ঠানিকভাবে সূচনা হয় এই কর্মসূচির। মুখ্যমন্ত্রীর এই কর্মসূচিতেই সামিল কলকাতা পুরসভার বিদায়ী দুই তৃণমূল কাউন্সিলর। মেয়র পারিষদ তথা ৭০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অসীম বসু, যিনি ভবানীপুর বিধানসভা এলাকার কাউন্সিলর ছিলেন এবং ১৩৪ নম্বর ওয়ার্ডের অনিল ইকবাল (CM Suvendu Adhikari)।

মুখ্যমন্ত্রীর কর্মসূচিতে হাজির তৃণমূলের বিদায়ী কাউন্সিলর (CM Suvendu Adhikari)
শুক্রবার মুখ্যমন্ত্রীর ‘দৌড় সে ধ্যান’ কর্মসূচিতে যোগদান করেন তৃণমূলের বিদায়ী দুই কাউন্সিলর। কর্মসূচিতে পৌঁছেই মুখ্যমন্ত্রীর সাথে খোশমেজাজে করমর্দন করতে দেখা যায় দুজনকেই। তার মধ্যে ৭০ নম্বর ওয়ার্ডের তৃণমূল বিদায়ী কাউন্সিলর অসীম বসু ভবানীপুর বিধানসভা এলাকার কাউন্সিলর ছিলেন । তিনি ২০১৫ সালে বিজেপির টিকিটে জিতে কাউন্সিলর হন। পরে ২০১৬ সালে তৃণমূলে যোগ দেন। ২০২১ সালের ডিসেম্বর মাসের পুরভোটে তৃণমূলের প্রার্থী হিসেবে জয়ী হয়েছিলেন। ফের আবার ঘুরে ফিরে বিজেপির সাথে সখ্যতা দেখাচ্ছেন তিনি।
যদিও এদিন উপস্থিত হয়েই মুখ্যমন্ত্রীর এই কর্মসূচি প্রসঙ্গে ইতিবাচক বক্তব্য রাখেন। তিনি বলেন, “এটি অত্যন্ত ভালো একটি বিষয় এবং আমরা সবাই মুখ্যমন্ত্রীর আমন্ত্রণে এখানে এসেছি । জনগণ ও রাজ্যের স্বার্থে নির্বাচিত জনপ্রতিনিধিরা ভবিষ্যতেও ঐক্যবদ্ধভাবে কাজ করে যাব । কর্পোরেশনের যে কোনও কাজে আমরা সর্বদা সহযোগিতা করব । আমরা জনগণের জন্য, আমাদের বাংলার জন্য এবং কলকাতার মানুষের জন্য এই কাজ করব ।”



