Vineet Goyel
Bengal Liberty : আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে তরুণী চিকিৎসক-পড়ুয়ার ধর্ষণ ও খুনের ঘটনার তদন্তে এবার সিআইডির তলব কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে (Vineet Goyel)। আগামী সপ্তাহে তাঁকে গুরুত্বপূর্ণ নথিপত্র নিয়ে সিবিআই দফতরে হাজির হতে বলা হয়েছে। এর আগে এই মামলায় একাধিক পুলিশ আধিকারিককে জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই। ঘটনার রাতে কী হয়েছিল, তদন্তের শুরুতে কী পদক্ষেপ করা হয়েছিল এবং কোনও তথ্য গোপন করা হয়েছিল কি না, সেই সব দিক খতিয়ে দেখতে তৎপর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা (Vineet Goyel)।

প্রাক্তন পুলিশ কমিশনারকে তলব (Vineet Goyel)
সিবিআই সূত্রে খবর, আরজি কর কাণ্ডের তদন্তে বিভিন্ন স্তরের পুলিশ আধিকারিকদের ভূমিকা এবং ঘটনার পরবর্তী পদক্ষেপগুলি খতিয়ে দেখা হচ্ছে। সেই সূত্রেই কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে তলব করা হয়েছে। তাঁকে আগামী সপ্তাহে একাধিক গুরুত্বপূর্ণ নথি নিয়ে সিবিআই দফতরে হাজির হতে বলা হয়েছে। এর আগে গত শুক্রবার এই মামলার তদন্তে হাজিরা দিতে বলা হয়েছিল পুলিশ অফিসার অভিষেক গুপ্তা এবং ইন্দিরা মুখোপাধ্যায়কে। সিবিআই দফতরে তাঁদের দীর্ঘ সময় ধরে জিজ্ঞাসাবাদ করা হয়। ঘটনার রাতের পরিস্থিতি, তদন্তের প্রাথমিক ধাপ এবং পরবর্তী প্রশাসনিক পদক্ষেপ নিয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ করেন কেন্দ্রীয় তদন্তকারীরা।
সূত্রের খবর, শুধু জিজ্ঞাসাবাদই নয়, ওই রাতের ঘটনাপ্রবাহ এবং তদন্ত সংক্রান্ত একাধিক গুরুত্বপূর্ণ নথিও সংগ্রহ করেছে সিবিআই। বর্তমানে সেই নথিপত্র খুঁটিয়ে পরীক্ষা করে তথ্য যাচাইয়ের কাজ চলছে। তদন্তকারীদের মতে, বিভিন্ন আধিকারিকের বয়ান ও নথির তথ্য মিলিয়ে দেখেই মামলার পরবর্তী পদক্ষেপ ঠিক করা হবে।



