Kunal Ritabrata
Bengal Liberty:
তৃণমূলের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নিয়ে সৃষ্টি হওয়া একাধিক বিতর্কের মাঝে মুখ খুললেন কুণাল ঘোষ (Kunal Ghosh)। কয়েকশো কোটি টাকা খরচ এবং বিমান খরচ বিতর্কের মাঝে পাল্টা প্রশ্নবাণ কুণালের। দলীয় তহবিল নিয়ে মন্তব্য না করে, যে সকল বিরোধীরা তৃণমূলের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নিয়ে মন্তব্য করেছেন, তাদের রাজনৈতিক অবস্থান নিয়ে পাল্টা তোপ দাগলেন তৃণমূলের কুণাল।
কালীঘাটের অ্যাকাউন্ট নিয়ে চিঠি প্রসঙ্গে বিরোধীরা প্রশ্ন তুলেছে। সোজাসাপটা উত্তর কুণালের! তিনি জানিয়েছেন, ” তৃণমূলের তহবিল, অ্যাকাউন্ট, সম্পদ সম্পর্কে আমার কোনো ধারণা নেই। থাকার কথাও নয়। এক্তিয়ারও নেই। এই বিষয়ে কোনো মন্তব্য করব না।”

কুণালের ৪ প্রশ্নবাণ Kunal Ghosh
বিরোধী দলনেতা ঋতব্রত ও অন্যান্য বিদ্রোহী বিধায়করা দলীয় অ্যাকাউন্ট নিয়ে সরব হয়েছে, সেই প্রসঙ্গে একাধিক প্রশ্ন তুলেছেন বেলেঘাটার বিধায়ক কুণাল।
1) তৃণমূলের কোনো অ্যাকাউন্ট থেকে এবার ভোটে প্রার্থী হিসেবে আপনাদের টাকা দেওয়া হয়েছিল কি না।
2) যদি সেই অ্যাকাউন্ট সম্পর্কে আপনাদের অভিযোগ থাকে, তাহলে সেই টাকা নিলেন কেন? নিজের ভোটে কাজে লাগালেন কেন?
3) যদি এখন নীতিগত আপত্তি থাকে, তাহলে সেই টাকা আগে ফেরত না দিয়ে অ্যাকাউন্ট নিয়ে অভিযোগ করলেন কেন?
4) যদি কথা ওঠে অ্যাকাউন্টে বিতর্কিত টাকা আছে এবং সেই টাকা আপনার ভোটে ব্যবহার হয়েছে, তাহলে আপনাদের নির্বাচন আইনত অবৈধ ঘোষণা হবে না কেন?
.
তৃণমূলের তহবিল, অ্যাকাউন্ট, সম্পদ সম্পর্কে আমার কোনো ধারণা নেই। থাকার কথাও নয়। এক্তিয়ারও নেই। এই বিষয়ে কোনো মন্তব্য করব না।
কিন্তু একটি কৌতূহল। চাটন-ঋতসহ যে বিধায়করা চিঠি দিয়ে দলের অ্যাকাউন্ট নিয়ে কথা তুললেন, তাঁরা স্পষ্টভাবে বলুন:
1) তৃণমূলের কোনো অ্যাকাউন্ট থেকে এবার…— Kunal Ghosh (@KunalGhoshAgain) June 19, 2026
বিদ্রোহী বিধায়কদের উদ্দেশ্যে তীব্র আক্রমণের সুরে বললেন, ” টাকা নিলেন। প্রতীক নিলেন। দলের প্রার্থীপদ নিলেন। সেই টাকায় ভোট করলেন। জিতলেন। এখন টাকা আর অ্যাকাউন্ট খারাপ হয়ে গেলো???? টাকা নেওয়ার সময়ে মনে ছিল না??”
দলের অন্দরে ভাঙন থেকে টাকায় ভাগ বসানো নিয়ে আপত্তি! ক্রমশ গুরুতর আকার ধারণ করছে দলীয় গৃহযুদ্ধ। এই জটিলতার শেষ কোথায় এখন সেটাই দেখার!


