Abhishek Banerjee
Bengal Liberty: অভিষেকের গুন্ডা বাহিনী এবার কলকাতা বিমানবন্দরে দাপাল। দিল্লি সফর শেষে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় কলকাতায় ফিরতেই বিমানবন্দর চত্বরে তৃণমূল ও বিজেপি কর্মী-সমর্থকদের মধ্যে ব্যাপক বচসা ও সংঘর্ষের ঘটনা সামনে এসেছে (Abhishek Banerjee)। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মোতায়েন করা হয় অতিরিক্ত পুলিশ বাহিনী।
মূলত অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডিম মারার উদ্দেশ্যেই ব্যাপক জমায়েত হয়েছিলেন কলকাতার বিমানবন্দরে। তৃণমূলের অভিযোগ, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে লক্ষ্য করে বিক্ষোভ ও হামলার ছক কষা হয়েছিল। অন্যদিকে বিজেপি এই অভিযোগ অস্বীকার করেছে। ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে নতুন রাজনৈতিক তরজা।

চার্টার্ড বিমানে দিল্লি সফরে অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)
দিল্লিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় এদিন চার্টার্ড বিমানে দিল্লি সফরে গিয়েছিলেন বলে রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে। চার্টার্ড ফ্লাইট ব্যবহারের বিষয়েও সম্প্রতি রাজনৈতিক মহলে বিতর্ক দেখা দিয়েছে। একটি উড়ানে ব্যক্তিগত এই বিমানে খরচ হয় প্রায় এক কোটি টাকা।
একদিকে তৃণমূলের ব্যাংক অ্যাকাউন্ট সিজ, অপরদিকে নেতৃত্বদের এইভাবে জীবনযাপন নতুন করে বিতর্ক তৈরি করছে। বিমানবন্দর চত্বরে উত্তেজনার জেরে কিছু সময়ের জন্য বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হলেও পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে জানা গিয়েছে।



