West Bengal Budget
West Bengal Budget

West Bengal Budget: বেকার যুবকদের জন্য প্রকল্প ঘোষণা হল বাজেটে

Bengal Liberty: 

আজ ঐতিহাসিক রাজ্য বাজেট পেশ (West Bengal Budget)। স্বাধীনতার পর প্রথম পশ্চিমবঙ্গের বিধানসভায় বাজেট পেশ করছে বিজেপি সরকার। আজ, বিধানসভায় বাজেট পেস করছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে ক্ষমতায় আসার পর এই প্রথম বাজেটের মাধ্যমে আগামী দিনের উন্নয়ন-রূপরেখা, জনকল্যাণমূলক প্রকল্প এবং অর্থনৈতিক অগ্রাধিকারের ছবি তুলে ধরছেন রাজ্য সরকার। রাজ্যের প্রথম বিজেপি সরকারের বাজেটে বেকার যুবকদের জন্য বড় ঘোষণা করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি জানান, আগামী অক্টোবর ২০২৬ থেকে চালু করা হবে ‘ভরসা’ কর্মসূচি। এই প্রকল্পের আওতায় ২১ থেকে ৪৫ বছর বয়সি যোগ্য, শিক্ষিত ও বেকার যুবকদের মাসিক ভাতা দেওয়া হবে।

West Bengal Budget
West Bengal Budget

অর্থমন্ত্রীর ঘোষণা অনুযায়ী, স্নাতক (গ্র্যাজুয়েট) যুবক-যুবতীরা প্রতি মাসে ৩,০০০ টাকা এবং অন্যান্য যোগ্য প্রার্থীরা ২,০০০ টাকা করে ভাতা পাবেন। যেসব পরিবারের বার্ষিক আয় ১ লক্ষ টাকার কম এবং যারা অন্য কোনও সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধা পাচ্ছেন না, শুধুমাত্র সেইসব পরিবারের যোগ্য প্রার্থীরাই এই প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য বিবেচিত হবেন।

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury