Taratala Incident
Bengal Liberty :
তারাতলায় একটি নির্মীয়মাণ গোডাউনের ছাদ ভেঙে দুর্ঘটনা ঘটেছে (Taratala news)। সূত্রের খবর, ব্রেসব্রিজের কাছে একটি গোডাউন তৈরির কাজ করা হচ্ছিল। সেই নির্মীয়মাণ গোডাউনের ছাদ আচমকাই ভেঙে পড়ে। ধ্বংসস্তূপের নীচে আটকে পড়েছেন বহু শ্রমিক। প্রাথমিকভাবে জানা গিয়েছে, দুর্ঘটনার সময় গোডাউনের ভিতরে প্রায় ৪০ থেকে ৫০ জন শ্রমিক কাজ করছিলেন। ঘটনায় অন্তত একজনের মৃত্যুর খবর মিলেছে, পাশাপাশি একাধিক শ্রমিক আহত হয়েছেন বলে জানা যাচ্ছে।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ, দমকল ও উদ্ধারকারী দল। উদ্ধারকাজের জন্য পৌঁছেছে এনডিআরএফ টিম। ক্রেন, গ্যাস কাটার এবং অন্যান্য সরঞ্জামের সাহায্যে ধ্বংসস্তূপ সরিয়ে আটকে পড়া শ্রমিকদের উদ্ধারে যুদ্ধকালীন তৎপরতায় কাজ চলছে। পরিস্থিতিই খতিয়ে দেখতে ইতমধ্যেই পৌঁছেছেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল। ঘটনাস্থলে যাচ্ছেন এলাকার বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী ইন্দ্রনীল খাঁ। ইতিমধ্যেই ঘটনাস্থলে গিয়েছেন বিজেপি নেতা রাকেশ সিং।
বিস্তারিত আসছে……


