bhaskar ghosh
Bengal Liberty: শনিবার নজরুল মঞ্চে অধিকাংশ বিএলওদের আসন্তোষ প্রকাশ করতে দেখা যায়। তাঁদের অভিযোগ, এসআইআর প্রক্রিয়ায় ব্যস্ত থাকার কারণে যে স্কুলে তাঁরা কর্মরত সেখানে গরহাজির হিসাবে দেখানো হচ্ছে।
নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী, যতদিন এসআইআর প্রক্রিয়া চলবে ততদিন বিএলওদের ডিউটি দিতে হবে। তারপরও এ বিষয়ে কেন কমিশন কোনও পদক্ষেপ নিচ্ছে না? এটাই এখন প্রশ্ন তাঁদের। সমস্যার কথা জানিয়ে এদিন সরব হন অধিকাংশ বিএলও। এ প্রসঙ্গে এবার নিজেদের অবস্থান স্পষ্ট করল সংগ্রামী যৌথ মঞ্চ।

সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষের বক্তব্য, (bhaskar ghosh)
Bengal Liberty-কে দেওয়ায় প্রতিক্রিয়ায় ভাস্কর ঘোষ বলেন, “রাজনৈতিক আক্রমণ বিএলওদের ওপর পড়তে চলছে। এর বিহিত করতে পারেনি কমিশনও। কাজের ক্ষেত্রে বেশ কিছু সমস্যার মুখোমুখি হচ্ছেন বিএলওরা। যেমন, ভোটারদের নাম তোলার app ঠিকঠাক কাজ করছে না। কর্মরত স্কুল থেকে একশো কিলোমিটার দূরত্বের এলাকার বুথে দায়িত্ব দেওয়া হচ্ছে বিএলওদের। এসব রাজ্য সরকারের চক্রান্ত। তাঁরা চান না এসআইআর প্রক্রিয়া সুষ্ঠভাবে সম্পন্ন হোক।” তাঁদের লড়াই দুর্নীতির বিরুদ্ধে, এই কথা উল্লেখ করার পাশাপাশি রাজ্য সরকারকে তোপ দেগে ভাস্কর ঘোষ বলেন, “শুরু থেকে আমাদের লড়াই প্রতিষ্ঠানিক দুর্নীতির বিরুদ্ধে। এসআইআর প্রক্রিয়াও রাজ্য সরকারের ভোটার তালিকার দুর্নীতির বিরুদ্ধে। সেকারণেই দায়িত্বপ্রাপ্ত বিএলওদের হেনস্থা করার চেষ্টা চালাচ্ছে রাজ্যসরকার।”
বিএলওদের নিরাপত্তা দেওয়ার জন্য হেল্প ডেস্ক চালু করেছে সমগ্রামী যৌথ মঞ্চ। তাতে অভিযোগ আসতে শুরু করেছে বলে জানান ভাস্কর ঘোষ।

