nitish kumar
nitish kumar

এক দশকে ৮০ শতাংশ অপরাধমূলক ঘটনা বেড়েছে বিহারে, নির্বাচনী অবহে প্রশ্নের মুখে নীতীশ কুমারের সরকার (bihar crime rate increase)

Bengal Liberty: বিধানসভা নির্বাচনের আগে বিহারে একের পর এক হত্যাকাণ্ড ঘিরে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক বিতর্ক। মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়েছে বিরোধী জোট মহাগঠবন্ধন। আরজেডি নেতা তেজস্বী যাদবের দাবি, “অচেতন মুখ্যমন্ত্রীর নেতৃত্বে বিহারে অরাজকতা চলছে।” এমনকী এনডিএ-র শরিক লোক জন শক্তির (রামবিলাস)-এর প্রধান চিরাগ পাসওয়ানও নীতীশ কুমারের বিরুদ্ধে সুর চড়িয়ে বলেছেন, সাম্প্রতিককালের ধারাবাহিক হিংসাত্মক ঘটনায় স্পষ্ট হয়, যে রাজ্যের আইনশৃঙ্খলার সম্পূর্ণভাবে ভেঙে পড়েছে।

নীতীশ কুমার একসময় বিহারে “জঙ্গলরাজ”-এর অবসান ঘটানোর জন্য প্রশংসিত হয়েছেন। তবে সমীক্ষা বলছে,গত এক দশকে তাঁর শাসনকালে অপরাধের হার বেড়েছে। SCRB( state crime record bureau)-এর তথ্য অনুযায়ী, ২০১৫ থেকে ২০২৪ সালের মধ্যে বিহারে ৮০.২ শতাংশ অপরাধের ঘটনা বেড়েছে। অন্যাদিকে এই সময়ে সারা দেশে অপরাধ বেড়েছে ৩২.৫ শতাংশ। যা বিহারের আইনশৃঙ্খলা পরিস্থিতির বেহাল দশাকেই ইঙ্গিত করে।

 

কোন বছরে কত পরিমান অপরাধজনক ঘটনা ঘটেছে বিহারে (bihar crime rate increase) 

২০১৫ সালের পর থেকে প্রতি বছরেই বিহারে অপরাধের সংখ্যা বেড়েছে — শুধু ২০১৬, ২০২০ এবং ২০২৪ সালে কিছুটা কমেছে। ২০১৭ সালে অপরাধ বৃদ্ধির হার ছিল সর্বাধিক — ২৪.৪%। ২০২২ সালে অপরাধের সংখ্যা দাঁড়ায় ৩.৪৮ লক্ষ, যা আগের বছরের তুলনায় ২৩.৩% বেশি। ২০২৩ সালে অপরাধের সংখ্যা আরও ১.৬৩% বেড়ে হয়ে দাঁড়ায় ৩.৫৪ লক্ষ। ২০২৪ সালে তা সামান্য কমে ৩.৫২ লক্ষে নামে।

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury