CM Suvendu Adhikari
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

চোরবাগান কাণ্ডে মৃত বাবা-ছেলের পরিবারের হাতে ৫০ লক্ষ টাকার চেক, মুজফ্ফরপুরে পাঠালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

চোরবাগান কাণ্ডে মৃত্যু হয়েছিল ১৯ জনের। তাঁদের মধ্যে ১৭টি স্বজনহারা পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করে সমবেদনা জানানোর পাশাপাশি ২৫ লক্ষ টাকার চেক তুলে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বাকি দু’জন ছিলেন একই পরিবারের সদস্য। মুজফ্ফরপুরের বাসিন্দা অভিষেক শ্রীবাস্তব এবং তাঁর ছেলে আযান্স শ্রীবাস্তবের মৃত্যু হয়েছিল ওই দুর্ঘটনায়।

মুখ্যমন্ত্রীর নির্দেশে আজ মুজফ্ফরপুরে গিয়ে স্বজনহারা পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন দফতরের প্রতিমন্ত্রী উমেশ রাই। পরিবারের সদস্যদের হাতে ২৫ লক্ষ টাকা করে মোট ৫০ লক্ষ টাকার দুটি চেক তুলে দেন তিনি। ভিডিও কলের মাধ্যমে পরিবারের লোকজনের সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁদের পাশে থাকার আশ্বাসও দেন তিনি।

পরিবারের একজন সদস্যের চাকরির জন্যও আবেদন জানানো হয়। সেই আবেদনের প্রেক্ষিতে মুখ্যমন্ত্রী জানান, বিহারের মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরীর সঙ্গে কথা বলে চাকরির ব্যবস্থা করার চেষ্টা করবেন তিনি।

Bengal Liberty