সিজেপি নেতা সৌরভ দাসের বিরুদ্ধে মামলা
সিজেপি নেতা সৌরভ দাসের বিরুদ্ধে মামলা

মাদ্রাজ হাইকোর্টে সিজেপি নেতা সৌরভ দাসের বিরুদ্ধে মামলা দায়ের

জানা গিয়েছে, সিজেপি নেতা সৌরভ দাসের বিরুদ্ধে মামলাটি করেছেন চেন্নাইয়ের বাসিন্দা আর গণেশ কুমার। তাঁর অভিযোগ, সৌরভ বারবার দেশের বিচারব্যবস্থা, দেশের প্রধান বিচারপতি ও সুপ্রিম কোর্টের অন্যান্য বিচারপতিদের নিয়ে বিভিন্ন আপত্তিকর মন্তব্য করছেন। মামলাকারী পেশাগত দিক থেকে সাংবাদিক পরিচয় দেওয়া সৌরভের পুরনো কার্যকলাপ নিয়ে তদন্তের আর্জি জানিয়েছেন। সেইসঙ্গে সিজেপি নেতার পাসপোর্ট ও আধার কার্ড বাতিলেরও আর্জি জানিয়েছেন। মামলাকারী স্পষ্ট দাবি, সৌরভ ও তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধে সবিস্তার ও স্বচ্ছ তদন্ত করুক কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। বলা হয়েছে, সৌরভের মা ও বাবার পুরনো কার্যকলাপও খতিয়ে দেখা হোক। এদিন প্রধান বিচারপতি সুশ্রুত অরবিন্দ ধর্মাধিকারী ও বিচারপতি ভি অরুণ মুরুগানের বেঞ্চে এই মামলার শুনানি হয়।

আবেদনকারীর আইনজীবী বি বিশ্বনাথ আদালতে জানান, বিচার ব্যবস্থা সম্পর্কে সৌরভের কথাবার্তার ধরণ গ্রহণযোগ্য নয়। তাই সরকারি স্তরে তদন্তের প্রয়োজন রয়েছে। এরপরই আদালত সব পক্ষকে ছয় সপ্তাহের মধ্যে জবাব দেওয়ার নির্দেশ দিয়েছে। মামলায় চেন্নাইয়ে আঞ্চলিক পাসপোর্ট আধিকারিক, আধার কর্তপক্ষ, কেন্দ্রীয় স্বরাষ্ট্র, বিদেশ, তথ্য ও প্রযুক্তি মন্ত্রককে যুক্ত করা হয়েছে। সেইসঙ্গে এক্স ও ইনস্টাগ্রামের অভিযোগ নিষ্পত্তি আধিকারিকদেরও মামলায় যুক্ত করা হয়েছে। তবে মামলাকারীর আইনজীবী এদিন জানিয়েছেন, গত ৭ অক্টোবর সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অভিযোগ জানানো হলেও কোনও উত্তর মেলেনি। এদিন আদালতের তরফে সমাজমাধ্যমের অ্যাকাউন্ট নিয়ে কোনও কথা বলেনি।

Bengal Liberty