BJP Support
Bengal Liberty:
পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের প্রত্যাশায় করা মানত পূরণ করতে দিল্লি থেকে পায়ে হেঁটে কালীঘাট কালীমন্দির-এ পৌঁছালেন এক বিজেপি-সমর্থক যুবক (BJP Supporter)। দীর্ঘ ৫৪ দিনের পদযাত্রা শেষে তিনি কালীঘাটে পুজো দেন। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন দফতরের প্রতিমন্ত্রী উমেশ রাই।

মানসিক পূরণে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ
ওই যুবকের দাবি, “১৬ ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টির সরকার গঠনের উদ্দেশ্যে আমি মানত করেছিলাম। সেই সঙ্গে সংকল্প নিয়েছিলাম, রাজ্যে বিজেপি সরকার প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত জুতো পরব না। ৪ মে বিজেপির জয়লাভের পর প্রধানমন্ত্রীর বিজয় উদ্যাপন শেষে জুতো পরে দিল্লি থেকে কালীঘাটের উদ্দেশে পদযাত্রা শুরু করি। আজ সেই যাত্রার ৫৪তম দিনে মানত পূরণ করলাম। এই পথচলায় যাঁরা পাশে ছিলেন, তাঁদের সকলকে অসংখ্য ধন্যবাদ।”

শুধু রাজনৈতিক সমর্থন নয়, এই পদযাত্রার মাধ্যমে তাঁর বিশ্বাস, দৃঢ় মনোবল ও সংকল্পেরও প্রতিফলন ঘটেছে বলে তিনি জানান। একাধিক রাজ্য অতিক্রম করে কলকাতায় পৌঁছে কালীঘাটে পুজো দিয়ে পশ্চিমবঙ্গের শান্তি, উন্নয়ন ও সমৃদ্ধি কামনা করেন তিনি। প্রতিমন্ত্রী উমেশ রাইও তাঁর এই উদ্যোগ ও দৃঢ়তার প্রশংসা করে শুভেচ্ছা জানান।


