Naushad Siddiqui
Bengal Liberty : ‘তৃণমূল সরকার বাজেটে সংখ্যালঘু ভাইবোনদের দুহাত ভরে থালা সাজিয়ে দিতেন, বিজেপি সরকার তো ফান্ড কেটেছে’, বিজেপি সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশের পর থেকে এই কথায় বাতাসে ভেসে বেড়াচ্ছে (Naushad Siddiqui)। তৃণমূল সরকার ফান্ড বেশি রাখলেও সবটাই ছিল, ‘নামে ডাকে গগণ ফাটে’, এমনটাই মত রাজনৈতিক মহলের। কারণ, একগুচ্ছ ফান্ড ঘোষণা করলেও বাস্তবায়িত হত তার অর্ধেক বা তার একটু বেশি টাকা, এই কথায় তথ্য সহ জানালেন আইএসএফ-এর বিধায়ক নওশাদ সিদ্দিকি। তৃণমূল সরকারের ঘাপলা বা ভাঁওতাবাজির পরিসংখ্যান তুলে ধরলেন বিধানসভায়। মুসলিম সম্প্রদায়কে ‘দুধেলা গাই’ বলা মমতা বন্দ্যোপাধ্যায় আসলেই যে তাঁদের ভোটব্যাঙ্ক হিসেবে ব্যবহার করত তা আরও একবার প্রমাণিত করে দিলেন তিনি। সংখ্যালঘু সম্প্রদায়কে প্রলোভন দেখিয়ে বাস্তবে তাঁদেরই পিঠ পিছে লাথি মারত পূর্বতন সরকার! তাই বর্তমান সরকারের কাছে নওশাদের আর্জি, যেটুকু টাকা ঘোষণা হয়েছে তার ১০০ শতাংশ কাজ যেন হয় (Naushad Siddiqui)। কী ভাবে টাকার প্রলোভন দেখিয়ে সিংহাসন হাসিল করতেন মমতা বন্দ্যোপাধ্যায় তারই পরিসংখ্যান দেখে নিন-

মমতার বরাদ্দের হেরফের(Naushad Siddiqui)
ণমূল সরকার ফান্ড বেশি রাখলেও সবটাই ছিল, ‘নামে ডাকে গগণ ফাটে’! সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা বিভাগে বর্তমান বিজেপি সরকার বরাদ্দ করেছে ২,১৬৫.৪২ কোটি টাকা। তবে, ২০২৩-২৪ সালে তৃণমূল সরকারের তৎকালীন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ঘোষণা করেছিলেন ৫১৬৬ কোটি টাকা, যার মধ্যে বরাদ্দ হয়েছিল ৩৮২১৫০১৭৪১ কোটি টাকা এবং রিলিজ হয়েছিল ৩০৪৩৮৯২৫৮৭৮ কোটি টাকা। ২০২৪-২৫ অর্থবর্ষে তৃণমূল সরকার সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য ঘোষণা করেছিল ৫৫৩০ কোটি টাকা, যার মধ্যে বরাদ্দ হয়েছিল ৩২৫০২২২৮৬৭৮ কোটি টাকা, কিন্তু রিলিজ হয়েছিল ৩২০৬৮৮৪৬৭৫৯ কোটি টাকা। এখানেই শেষ নয়, ২০২৫-২৬ অর্থবর্ষে তৃণমূল সরকার ঘোষণা করেছিল ৫৬০২ কোটি টাকা অর্থাৎ সব থেকে বেশি। তবে বরাদ্দ হয়েছিলও সব থেকে কম, ২৮৪৭৬৪৬২১৫৭ কোটি টাকা, কিন্তু ২৮৩০৯৯২১৩৩৬ কোটি টাকা। এই পরিসংখ্যানটাই যথেষ্ট এটা বোঝাতে, কতটা টুপি পরিয়ে রাখত।

নওশাদের বক্তব্য (Naushad Siddiqui)
বিধানসভায় এই পরিসংখ্যান পেশ করে নওশাদ দাবি করেছেন, পূর্বতন সরকারকে রীতিমতো সংখ্যালঘু ভোট পেতে এই মিথ্যে কথার ফুলঝুরি ফুটিয়েছেন। সেক্ষেত্রে বর্তমান সরকার বরাদ্দ কম রাখলেও এই পুরো টাকার ১০০ শতাংশ কাজ যাতে হয় সেই অনুরোধ রেখেছেন। পাশাপশি পরবর্তীতে সংখ্যালঘু খাতে টাকা বাড়ানোরও অনুরোধ করেছেন।
এপ্রসঙ্গে বর্তমান মন্ত্রী বিশাল লামা বলেছেন, পূর্বতন সরকার শুধুই দেখনদারি করেছেন। সংখ্যালঘু সম্প্রদায় তাঁদের প্রাপ্য ফান্ড পাননি। তবে এই সরকার কাজ করে দেখাবে। তিনি আরও বলেন, ” আমরা কাজ করে দেখাবো, ভাঁওতাবাজি দেখানোর কোনও উদ্দেশ্য নেই।”



