Babul Supriyo
Bengal Liberty
ফের লিওনেল মেসিকে(Babul Supriyo) কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে বিতর্কের ঝড়। এবার নেটিজেন ও বিরোধীদের নিশানায় তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ বাবুল সুপ্রিয়। সম্প্রতি ফেসবুকে তাঁর একটি পোস্টকে ঘিরেই এই নতুন বিতর্কের সূত্রপাত। বাবুল সুপ্রিয় তাঁর ফেসবুক ওয়ালে লেখেন, “মেসি, রোনাল্ডো, নেইমার কিংবা এমবাপেরা যত বড় মাপের খেলোয়াড়ই হোন না কেন, ভারতের বিরুদ্ধে কিন্তু তাঁদের একটিও গোল নেই।”

বাবুলের ‘দ্বিচারিতা’ নিয়ে প্রশ্ন(Babul Supriyo)
সাংসদের এই পোস্টের পরেই সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড় উঠেছে। ওয়াকিবহাল মহলের প্রশ্ন, গত ১৩ ডিসেম্বর লিওনেল মেসির কলকাতা সফরের সময় কেন বাবুল সুপ্রিয় কোনো মন্তব্য বা নিন্দা করেননি? উল্লেখ্য, সেই সময় রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই তথা কাউন্সিলর স্বরূপ বিশ্বাসের স্ত্রী জুহি বিশ্বাস ও তাঁর পরিবারের সদস্যরা মেসির সঙ্গে ছবি তুলেছিলেন। তখন বাবুল সুপ্রিয় নীরব থাকলেও, এখন কেন হঠাৎ এই ধরনের ‘বিভ্রান্তিকর’ পোস্ট করলেন,


তা নিয়ে প্রশ্ন উঠছে। বিরোধীদের অভিযোগ, এই মন্তব্য করে প্রকারান্তরে ভারত তথা কলকাতার ফুটবল আবেগকেই চরম অপমান করেছেন তিনি।
এদিকে, বিজেপি-শাসিত রাজ্য মহারাষ্ট্রে মেসির এই সফর সংক্রান্ত অনুষ্ঠান অত্যন্ত সুশৃঙ্খলভাবে পরিচালিত হলেও, ১৩ ডিসেম্বর কলকাতার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে চরম অব্যবস্থার ছবি সামনে এসেছিল।
যুবভারতীর সেই ‘লজ্জাজনক’ নজিরের দাগ কি আদৌ কোনোদিন মুছবে—তা নিয়েও ক্রীড়ামহলে আলোচনা চলছে। এই আবহে বাবুল সুপ্রিয়র ফেসবুক পোস্ট বিতর্ককে আরও উস্কে দিয়েছে। রাজনৈতিক পালাবদলের পর কেন হঠাৎ তাঁর এই সুরবদল, তা নিয়েও উঠছে প্রশ্ন। এখন এই বিতর্ক আগামীদিনে কোন দিকে মোড় নেয়, সেটাই দেখার।


