Rudranil Ghosh
Bengal Liberty:
বর্ষা এলেই যেন ফিরে আসে পুরনো কলকাতার সেই দুর্ভোগের ছবি (Rudranil Ghosh)। নোংরা জল উপচে রাস্তায়, জলবন্দি শতাধিক পরিবার। জল পেরিয়েই স্কুলে যাচ্ছে পড়ুয়ারা, কর্মস্থলে ছুটছেন সাধারণ মানুষ। বাসিন্দাদের ক্ষোভের মাঝেই এলাকা পরিদর্শনে পৌঁছলেন শিবপুরের বিধায়ক তথা হাওড়া পুরসভার পরিচালন কমিটির সদস্য রুদ্রনীল ঘোষ।

দীর্ঘ দিনের জল জমার সমস্যা এলাকায় Rudranil Ghosh
বৃহস্পতিবারের টানা বর্ষণের পর জগাছার সাতাশি চ্যাংড়াজলা-সহ বিস্তীর্ণ এলাকা কার্যত জলমগ্ন হয়ে পড়ে। নোংরা জল রাস্তার পাশাপাশি ঢুকে পড়েছে একাধিক বাড়িতেও। স্থানীয়দের অভিযোগ, বছরের পর বছর ধরে একই সমস্যার মুখোমুখি হতে হচ্ছে এলাকাবাসীকে। বর্ষা নামলেই নিকাশি ব্যবস্থা ভেঙে পড়ে, জলবন্দি হয়ে যায় প্রায় পাঁচশো পরিবার। প্রতি বছর বর্ষা শুরু হতেই এই সমস্যার সম্মুখীন হতে হয় স্থানীয় বাসিন্দাদের। এর জেরে ছড়াচ্ছে নানা রোগের আশঙ্কাও।
শুক্রবার সকালে পরিস্থিতি খতিয়ে দেখতে এলাকায় পৌঁছান বিধায়ক রুদ্রনীল ঘোষ। তার সঙ্গে ছিলেন হাওড়া পুরসভার কমিশনার, ইঞ্জিনিয়ার এবং অন্যান্য আধিকারিকরা। রাস্তায় জমে থাকা নোংরা জলে নেমেই বাসিন্দাদের অভিযোগ শোনেন তিনি। বিধায়কের দাবি, দীর্ঘদিন নিকাশি ব্যবস্থার উন্নয়ন না হওয়ায় এই পরিস্থিতি তৈরি হয়েছে। দ্রুত জমা জল নামানো এবং স্থায়ী সমাধানের জন্য প্রশাসনকে প্রয়োজনীয় পদক্ষেপের নির্দেশ দেওয়া হয়েছে বলেও আশ্বাস দেন তিনি। সরকার পরিবর্তন হলেও জমা জলের সমস্যা সমাধান হয় না এলাকায়। কবে এই পরিস্থিতির সুরাহা হবে, তাই নিয়ে প্রশ্ন এলাকার বাসিন্দাদের।


