Bidhannagar Ward Office
Bengal Liberty : সরকারি দফতরের অন্দরমহলে কি তবে চলে ‘অন্য খেলা’? সল্টলেকের সুকান্তনগরে বিধাননগর পৌর নিগমের ৩৫ নম্বর ওয়ার্ড অফিসের সাম্প্রতিক ঘটনায় দানা বেঁধেছে বিতর্ক (Bidhannagar Ward Office)। সরকারি কার্যালয়ে বিলাসবহুল শয়নকক্ষ এবং সেখান থেকে কনডমের প্যাকেট উদ্ধারের ঘটনায় রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে এলাকায়। আসন্ন পৌর নির্বাচনকে সামনে রেখে এই ঘটনায় তৃণমূল কংগ্রেসের প্রাক্তন কাউন্সিলরকে নিশানা করে বিস্ফোরক বিজেপি বিধায়ক (Bidhannagar Ward Office)।

অনৈতিক কর্মকাণ্ডের কেন্দ্র সরকারি দফতর (Bidhannagar Ward Office)
ঘটনার সূত্রপাত শুক্রবার সন্ধ্যায়। বিধাননগরের বিজেপি বিধায়ক শারদ্বত মুখোপাধ্যায়ের উপস্থিতিতে ওই এলাকায় একটি পথসভা অনুষ্ঠিত হয়। সভায় আসন্ন পৌর নির্বাচনে ৪১টি ওয়ার্ডেই বিজেপির জয় নিশ্চিত করার ডাক দেন বিধায়ক। সভা শেষে কর্মী-সমর্থকদের নিয়ে বিধায়ক ৩৫ নম্বর ওয়ার্ড অফিসে প্রবেশ করলে অন্দরমহলের জৌলুস দেখে কার্যত চক্ষু চড়কগাছ হয়ে যায় উপস্থিত সকলের।
অভিযোগ, তৃণমূলের অধীনে থাকা ওই সরকারি কার্যালয়ে পাঁচটি এসি লাগানো রয়েছে। অন্দরের এক গোপন ঘরে সারি সারি বালিশ সাজানো আলমারি এবং একটি মহিলাদের ড্রেসিং টেবিল দেখে অবাক হন বিজেপি কর্মীরা। এরপরই ওই টেবিলের ড্রয়ার তল্লাশি করতেই উদ্ধার হয় কনডমের প্যাকেট।

বিস্ফোরক বিজেপি বিধায়ক (Bidhannagar Ward Office)
এই ঘটনাকে ঘিরে তীব্র আক্রমণ শানিয়েছেন বিধায়ক শারদ্বত মুখোপাধ্যায়। প্রাক্তন তৃণমূল কাউন্সিলর জয়দেব নস্করকে নিশানা করে তিনি বলেন, “ওয়ার্ড অফিস নাকি শয়নকক্ষ, তা নিয়ে সন্দেহ তৈরি হয়েছে। এমন জিনিস দেখাও পাপ। বুঝতে পারলাম কেন এখানে গোপন কক্ষ রাখা হয়েছিল।” বিধায়কের দাবি, ওই ওয়ার্ড অফিস গঙ্গাজল দিয়ে শুদ্ধিকরণ করার পরেই সেখানে সরকারি কাজকর্ম ফের শুরু হওয়া উচিত। পৌরভোটের মুখে এই ঘটনা তৃণমূলের অস্বস্তি কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে বলে মনে করা হচ্ছে। যদিও এই বিষয়ে প্রাক্তন কাউন্সিলর বা স্থানীয় তৃণমূল নেতৃত্বের তরফ থেকে এখনও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।



