Gourab Tapadar
Bengal Liberty: জনপ্রিয় ইউটিউবার ও ইনফ্লুয়েন্সর গৌরব তপাদার এর ব্যক্তিগত জীবনের এক বিতর্কিত ঘটনায় নেটপাড়ায় ব্যাপক শোরগোল পড়ে। গৌরবের স্ত্রী প্রিয়াঙ্কা তপাদারের একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে এই সমস্যার সূত্রপাত, যেখানে পরোক্ষভাবে গৌরবের প্রাক্তন প্রেমিকা অন্তরা দে-কে ‘অযোগ্য’ বলে কটাক্ষ করার অভিযোগ ওঠে। এর পরেই অন্তরা দে লাইভে এসে গৌরবের সঙ্গে তাঁর বিচ্ছেদের কারণ এবং বিয়ের পরবর্তী কিছু বিস্ফোরক প্রমাণ জনসমক্ষে আনেন।

ঠিক কী অভিযোগ? (Gourab Tapadar)
অন্তরার দাবি, গৌরব ও প্রিয়াঙ্কা বারবার তাঁকে সোশ্যাল মিডিয়ায় নিশানা করছেন। নিজের স্বপক্ষে অন্তরা বেশ কিছু হোয়াটসঅ্যাপ চ্যাট ও অডিও ক্লিপ ফাঁস করেছেন। ফাঁস হওয়া অডিও ক্লিপে গৌরবকে বলতে শোনা যায়, “তোকে না পেয়ে তোর সঙ্গে আমার ভালোবাসাটা অমর হয়ে গিয়েছে। তুই থাকলে হয়তো অনেক ভুল বোঝাবুঝি থাকত। বিচ্ছেদেই তোকে আমি আজীবনের জন্য পেয়ে গিয়েছি।” এছাড়া চ্যাটে গৌরবকে প্রিয়াঙ্কার প্রসঙ্গ তুলে অন্তরাকে ‘প্রথম বউ’ বলে সম্বোধন করতেও দেখা গেছে।

গৌরব ও প্রিয়াঙ্কার অবস্থান (Gourab Tapadar)
বিতর্কের মুখে পড়ে গৌরব নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে পোস্ট করে জানান, ঘটনার সূত্রপাত দু’বছর আগে, যখন তিনি অতিরিক্ত মদ্যপ অবস্থায় ছিলেন। তাঁর দাবি, এই পুরনো চ্যাটকে হাতিয়ার করে তাঁকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। অন্যদিকে, স্ত্রী প্রিয়াঙ্কা গৌরবের পাশে দাঁড়িয়ে জানিয়েছেন, তিনি ভুল থেকে শিক্ষা নিয়েছেন এবং সম্পর্কের টানাপোড়েন মিটিয়ে তাঁরা এগিয়ে যেতে চান।

সোশ্যাল মিডিয়ায় প্রতিক্রিয়া (Gourab Tapadar)
এই ঘটনায় নেটপাড়ায় শুরু হয়েছে তুমুল বিতর্ক। একপক্ষ গৌরবের আচরণের কঠোর নিন্দা করে তাঁকে ‘বিশ্বাসঘাতক’ ও ‘বিষাক্ত’ মানসিকতার বলে চিহ্নিত করছেন। আবার একাংশ মনে করছেন, ব্যক্তিগত সম্পর্কের এই বিষয়গুলোকে এভাবে প্রকাশ্যে আনা কাম্য নয়। গৌরবের বহু বন্ধুও এই ঘটনায় তাঁর বিরুদ্ধে সরব হয়েছেন। আপাতত নিজের ও স্ত্রীর মানসিক শান্তির স্বার্থে গৌরব আর কোনো বিতর্কে জড়াতে চান না বলে জানিয়েছেন। যদিও অন্তরা দে এরপরও নিজের বক্তব্যের সপক্ষে আরও তথ্য প্রকাশ করেছেন, যা ঘিরে বিতর্ক থামার নামই নিচ্ছে না।


