KMC
Bengal Liberty: কলকাতা পুরসভার এক ইঞ্জিনিয়ারকে গ্রেফতার রাজ্য পুলিশের দুর্নীতি দমন শাখার। পুরসভার সূত্রে খবর, প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট বিভাগে কর্মরত ছিলেন তিনি। অভিযোগ, আয়ের তুলনায় তিন গুনের অধিক সম্পত্তি তাঁর। তদন্তে উঠে এসেছে, একাধিক ব্যাংক অ্যাকাউন্ট, বিরাট অংকের কয়েকটি ফিক্সড ডিপোজিট, একাধিক ফ্ল্যাট ও বাংলোও তাঁর নামে রয়েছে। ধৃতের নাম পার্থ চোঙদার।
পুলিশ সূত্রে খবর, ২০১৭ থেকে ২০২১ সালের মধ্যে পার্থ চোঙদারের আয় বহির্ভূত সম্পত্তি রয়েছে তাঁর। যা প্রায় ছয় কোটি টাকার কাছাকাছি।

ধৃতের সম্পত্তির পরিমান (KMC)
সূত্রের খবর, নিউটাউনের একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক-এ ২৮ লক্ষ টাকার ফিক্সড ডিপোজিট’সহ একাধিক বেসরকারি ব্যাঙ্কেও লাখ লাখ টাকার বিনিয়োগ। এমনকী শ্বশুর বাড়ির আত্মীয়দের নথি ব্যবহার করে পাঁচ ছয়টি অ্যাকাউন্ট খুলেছিলেন তিনি। যেখানে কোটি কোটি টাকা জমা রয়েছে।
জানা গিয়েছে, শহর কলকাতা ছয়টি ফ্ল্যাট, বোলপুরে ৩৬ লক্ষ টাকার একটি বাংলো বাড়ি এবং তাঁর স্ত্রীর একটি রিয়েল এস্টেট সংস্থার মালকীন। এখানেই শেষ নয়, ধৃত পুরসভার ইঞ্জিনিয়ারের লকার থেকে ৭৩৫ গ্রাম সোনা উদ্ধার হয়েছে।
উল্লেখ্য, ২০২৩ সাল থেকেই তাঁর তদন্ত শুরু করে দুর্নীতি দমন শাখা। শেষমেষ বৃহস্পতিবার রাতে পুলিশের জালে ধরা পড়ে পার্থ। শুক্রবার তাঁকে তোলা হয় ব্যাঙ্কশাল আদালতে।

