Primary Teacher Transfer
Primary Teacher Transfer

Utsosree: শিক্ষক বদলিতে বড় সিদ্ধান্ত, চালু হল উৎসশ্রী পোর্টাল

Bengal Liberty: 

দীর্ঘদিন পর চালু হল উৎসশ্রী পোর্টালের (Utsosree)। এর মাধ্যমে ফের প্রাথমিক শিক্ষকদের বদলির প্রক্রিয়া চালু হল। জুলাই থেকে ফের শুরু করা হতে চলেছে বদলি প্রক্রিয়া। অর্থাৎ এই পোর্টালের মাধ্যমে প্রাথমিক স্কুলের শিক্ষকরা বদলির জন্য আবেদন করতে পারবে বলে জানা গিয়েছে স্কুলশিক্ষা দফতরের তরফে।

Utsosree
Utsosree

শিক্ষামহলে স্বস্তির বার্তা

সূত্রের খবর, আজ ১ জুলাই থেকেই এই পোর্টালের মাধ্যমে শিক্ষক এবং অশিক্ষক কর্মীরা সব ধরনের ট্রান্সফারের জন্য অনলাইনে আবেদন করতে পারবেন। সরকারের এই সিদ্ধান্তে স্বস্তি ফিরেছে শিক্ষক মহলে। ২০২২ সালের ২৯ সেপ্টেম্বর উৎসশ্রী পোর্টালের মাধ্যমে বদলির আবেদন গ্রহণ স্থগিত করে দিয়েছিল তৎকালীন রাজ্য সরকার। গত ২৩ ডিসেম্বর একটি বিজ্ঞপ্তি জারির মাধ্যমে মিউচুয়াল ট্রান্সফার ছাড়া উৎসশ্রী পোর্টালের মাধ্যমে শিক্ষকদের সবধরনের বদলির প্রক্রিয়া স্থগিত করে দেওয়া হয়েছিল। ৩০ জুন পর্যন্ত সেই প্রক্রিয়া স্থগিত রাখা হয়েছিল। তবে জুলাই থেকে চালু হল এই পোর্টাল।

সেই সময় পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের অধীনে সকল সহকারী শিক্ষক এবং গ্রুপ-সি ও গ্রুপ-ডি কর্মী নিয়োগের প্রক্রিয়া চলছিল। নিয়োগ প্রক্রিয়ার গতি সচল রাখতে এবং আইনি ও প্রশাসনিক জটিলতা এড়াতেই উৎসশ্রী পোর্টালটিকে সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল। আজ থেকে আবার চালু হল এই প্রক্রিয়া।

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury