PMGSY North Bengal
Bengal Liberty
উত্তরবঙ্গের গ্রামীণ যোগাযোগ(PMGSY North Bengal) ব্যবস্থার খোলনলচে বদলে দিতে বড় পদক্ষেপ নিল মোদি সরকার। প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা (PMGSY)-র আওতায় দীর্ঘদিন ধরে আটকে থাকা ৯টি সেতু নির্মাণ প্রকল্পে অবশেষে কেন্দ্রীয় সরকারের চূড়ান্ত অনুমোদন মিলেছে। এই প্রকল্পগুলির জন্য মোট ৭৬.৯৩ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এর ফলে উত্তরবঙ্গের উন্নয়ন তথা প্রগতির মুকুটে যুক্ত হলো এক নয়া পালক।

প্রধানমন্ত্রী ও শিবরাজ সিং চৌহানকে ধন্যবাদ জ্ঞাপন(PMGSY North Bengal)
সংশ্লিষ্ট লোকসভা কেন্দ্রের জনপ্রতিনিধি তাঁর সামাজিক মাধ্যম ‘এক্স’ (প্রাক্তন টুইটার)-এ একটি পোস্টে উচ্ছ্বাস প্রকাশ করে লিখেছেন, “আমার লোকসভা কেন্দ্রের বহু প্রতীক্ষিত এই সেতুগুলির নির্মাণকাজ নানাবিধ জটিলতার কারণে দীর্ঘদিন আটকে ছিল। অবশেষে সব বাধা কাটিয়ে এই প্রকল্পগুলির অনুমোদন দেওয়ার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং কেন্দ্রীয় কৃষি ও গ্রামীণ উন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহানকে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি।”

কেন এই সেতুগুলি গুরুত্বপূর্ণ(PMGSY North Bengal)
এই ৯টি সেতু নির্মিত হলে উত্তরবঙ্গের বিভিন্ন গ্রামীণ এলাকার যোগাযোগ ব্যবস্থা আরও সুদৃঢ় হবে। গ্রামীণ সড়ক যোগাযোগের এই উন্নতির ফলে স্থানীয় স্তরে শিক্ষা, স্বাস্থ্য পরিষেবা, কৃষি এবং ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে এক ইতিবাচক জোয়ার আসবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

২০১৪ সালে ক্ষমতায় আসার পর থেকেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ‘উন্নত ভারত’ ও ‘আত্মনির্ভর ভারত’ গড়ার লক্ষ্যে অবিচল থেকেছেন। এবার সেই উন্নয়ন যজ্ঞের তালিকায় যুক্ত হলো উত্তরবঙ্গের এই দীর্ঘদিনের দাবি পূরণ। উত্তরবঙ্গের এই বড়সড় সাফল্যের পর, আগামী দিনে কেন্দ্রের মোদি সরকার দেশের সার্বিক উন্নয়নে আর কী কী নতুন সিদ্ধান্ত নেয়—এখন সেদিকেই নজর রয়েছে রাজনৈতিক মহল ও সাধারণ মানুষের।


