CM Suvendu Adhikari
Bengal Liberty : প্রতিবাদী শিক্ষক ও সমাজসেবী বরুণ বিশ্বাসের মৃত্যুবার্ষিকীর আগের দিন তাঁর হত্যার পুনর্তদন্তের দাবিতে জনতার দরবারে হাজির হলেন পরিবারের সদস্যরা (CM Suvendu Adhikari)। শনিবার সল্টলেকে আয়োজিত জনতার দরবার শিবিরে গিয়ে তাঁরা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উদ্দেশ্যে ন্যায়বিচারের দাবি জানান (CM Suvendu Adhikari)।

মৃত্যুর ১৪ বছর পরও মেলেনি ন্যায়বিচার (CM Suvendu Adhikari)
আগামী ৫ জুলাই বরুণ বিশ্বাস হত্যার ১৪ বছর পূর্ণ হচ্ছে। ২০১২ সালের এই দিনেই গোবরডাঙায় দুষ্কৃতীদের গুলিতে খুন হন তিনি। পরিবারের অভিযোগ, এই খুনের ঘটনায় সরাসরি যুক্ত রয়েছেন তৎকালীন তৃণমূল নেতা জ্যোতিপ্রিয় মল্লিক। কিন্তু প্রভাবশালী হওয়ার কারণে তাঁর বিরুদ্ধে কোনো কঠোর পদক্ষেপ নেওয়া হয়নি। পরিবারের আরও অভিযোগ, দীর্ঘ সময় পেরিয়ে গেলেও প্রকৃত বিচার মেলেনি। তদন্তের নামে এতকাল শুধুই প্রহসন হয়েছে বলে দাবি তাঁদের। পরিবারের পক্ষ থেকে হাই কোর্টের কোনও অবসরপ্রাপ্ত বিচারপতির তত্ত্বাবধানে একটি বিশেষ তদন্তকারী দল (SIT) গঠন করে গোটা ঘটনার পুনর্তদন্তের আবেদন জানানো হয়েছে। জনতার দরবারে সেই দাবিই সরাসরি প্রশাসনের সামনে তুলে ধরেন বরুণ বিশ্বাসের পরিবারের সদস্যরা।



