Suvendu Adhikari
Bengal Liberty:
দীর্ঘদিনের বঞ্চনার অবসান ঘটিয়ে বাংলার চা শিল্প ও শ্রমিকদের কল্যাণে একাধিক প্রকল্পের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। প্রধানমন্ত্রী চা শ্রমিক প্রোৎসাহন যোজনা (PMCSPY)-র আওতায় শিক্ষা, স্বাস্থ্য, চিকিৎসা ও আবাসনের জন্য মোট ৩১৩ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এর মধ্যে চা শ্রমিকদের আশ্রয় যোজনার জন্য ৬৩ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে, যা বাস্তবায়ন করবে উত্তরবঙ্গ উন্নয়ন দফতর। এছাড়া স্বাস্থ্য সুরক্ষা যোজনায় ৭২ কোটি টাকা এবং শিক্ষা যোজনায় ১৭৭ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এই প্রকল্পগুলির সামগ্রিক বাস্তবায়নের দায়িত্বে থাকবে রাজ্যের উন্নয়ন দফতর।

উত্তরবঙ্গের চা শ্রমিকদের মনে নতুন আশার আলো Suvendu Adhikari
প্রধানমন্ত্রীর এই উদ্যোগকে চা শ্রমিকদের জীবনে এক নতুন আশার আলো বলে উল্লেখ করেছেন মনোজ ওরাওঁ। উচ্ছ্বাস প্রকাশ করে তিনি জানান “উত্তরবঙ্গের অন্যতম প্রধান ভিত্তি হলো চা শিল্প। রাজ্যে এই প্রথম কোনো মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গের উন্নয়নে এতটা কার্যকর ও ইতিবাচক উদ্যোগ নিলেন। বিভিন্ন জনকল্যাণমূলক খাতে এই অর্থ ব্যয় করা হবে। দীর্ঘ বহু বছর পর কেউ উত্তরবঙ্গের মানুষের কথা ভাবলেন। এতদিন চা শিল্পের অবস্থা অত্যন্ত শোচনীয় ছিল। আমরা আশাবাদী, এই প্রকল্পের মাধ্যমে চা শ্রমিকরা তাঁদের জীবন ও জীবিকার এক নতুন দিশা খুঁজে পাবেন।”

