Narendra Modi
Bengal Liberty:
আজ, ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মজয়ন্তী। এই বিশেষ দিনে তাঁকে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করে প্রধানমন্ত্রী জানিয়েছেন, ” ড. মুখোপাধ্যায় ছিলেন ভারতের অন্যতম শ্রেষ্ঠ রাষ্ট্রনির্মাতা। যিনি নিজের জীবনচর্চা, সাহস এবং দেশের প্রতি অকৃত্রিম নিষ্ঠার উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবেন। দেশের ঐক্য, মর্যাদা ও অগ্রগতির জন্য তিনি আজীবন নিজেকে উৎসর্গ করেছিলেন। পাশাপাশি, রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিজের এক্স হ্যান্ডেলে ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের প্রতি সশ্রদ্ধ প্রণাম ও সম্মান জ্ঞাপন করেছেন।
.
Today, on the 125th Jayanti of Dr. Syama Prasad Mookerjee, I bow to one of India’s most remarkable nation-builders, whose life was defined by scholarship, courage and an unwavering commitment to national service. He dedicated himself to the cause of India’s unity, dignity and…
— Narendra Modi (@narendramodi) July 6, 2026
নরেন্দ্র মোদির বার্তা
প্রধানমন্ত্রী তাঁর বার্তায় উল্লেখ করেন, ড. মুখোপাধ্যায় শুধু একজন প্রখ্যাত শিক্ষাবিদ ও চিন্তাবিদই ছিলেন না, তিনি শিল্পমন্ত্রী হিসেবেও দেশের শিল্পোন্নয়ন ও আত্মনির্ভরতার ভিত্তি গড়ে তুলেছিলেন। একইসঙ্গে ঐতিহ্যবাহী শিল্প ও জীবিকাকেও সমান গুরুত্ব দিয়েছিলেন। ১৯৪৩ সালের বঙ্গীয় দুর্ভিক্ষের সময় তাঁর ভূমিকার কথা টুইটে উল্লেখ করেন মোদি। প্রধানমন্ত্রী আরও বলেন, ভারতের ঐক্য ও অখণ্ডতার প্রতি ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের অবিচল অঙ্গীকার আজও দেশবাসীর কাছে অনুপ্রেরণার উৎস। ‘বিকশিত ভারত’-এর লক্ষ্যপূরণের পথে তাঁর আদর্শ ও দৃষ্টিভঙ্গিই দেশের পথপ্রদর্শক হয়ে থাকবে বলেও মন্তব্য করেন নরেন্দ্র মোদি। আজ তার জন্মজয়ন্তী উপলক্ষ্যে শ্রদ্ধা জ্ঞাপন করেছেন দেশের প্রধানমন্ত্রী।

মুখ্যমন্ত্রীর সংবর্ধনা জ্ঞাপন
.
On the auspicious occasion of the 125th Birth Anniversary of Bharat Mata’s brave Son; visionary Statesman and Nationalist; Dr. Shyama Prasad Mukherjee, I pay my humble tributes.
His unwavering commitment to national unity and public service will always remain an inspiration. pic.twitter.com/bZTN6VLkxu— Suvendu Adhikari (@SuvenduWB) July 6, 2026
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তার এক্স হ্যান্ডেলে জানিয়েছেন, ” ভারতমাতার বীর সন্তান, দূরদর্শী রাষ্ট্রনায়ক ও প্রখর জাতীয়তাবাদী ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মজয়ন্তীর পবিত্র উপলক্ষে তাঁকে আমার বিনম্র শ্রদ্ধাঞ্জলি। জাতীয় ঐক্য, অখণ্ডতা এবং জনসেবার প্রতি তাঁর অটল নিষ্ঠা চিরকাল আমাদের অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।”

