CM Suvendu Adhikari
Bengal Liberty: রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর থেকেই শিল্পমহলে ফিরছে আশার আলো। গত কয়েকদিনে আদানি গোষ্ঠী ও শিল্পপতি অশোক টোডির পর, এবার নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠক করলেন আরপি-সঞ্জীব গোয়েঙ্কা গ্রুপের চেয়ারম্যান সঞ্জীব গোয়েঙ্কা। রাজ্যে নতুন শিল্পায়ন ও বিনিয়োগের ক্ষেত্রে এই বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

বিনিয়োগের নয়া সমীকরণ (CM Suvendu Adhikari)
বিদ্যুৎক্ষেত্রে গোয়েঙ্কাদের দীর্ঘদিনের ব্যবসার ভিত্তি এ রাজ্যে মজবুত। তবে বৃহস্পতিবারের বৈঠকে বিদ্যুৎ ছাড়াও অন্যান্য ক্ষেত্রে বিনিয়োগ বৃদ্ধির সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। সূত্রের খবর, মুখ্যমন্ত্রীকে সঞ্জীব গোয়েঙ্কা জানিয়েছেন যে, বর্তমান শিল্পবান্ধব পরিবেশকে কাজে লাগিয়ে তারা বাংলায় বিনিয়োগের পরিসর আরও বাড়াতে আগ্রহী। এই নতুন উদ্যোগকে সফল করতে রাজ্য সরকারের পূর্ণ সহযোগিতার আশ্বাসও পেয়েছেন তিনি।

শিল্পখরা কাটানোর মরিয়া চেষ্টা (CM Suvendu Adhikari)
গত কয়েক দশক ধরে শিল্পক্ষেত্রে যে অচলাবস্থা বাংলায় তৈরি হয়েছিল, তা কাটাতে মরিয়া শুভেন্দু অধিকারীর সরকার। মুখ্যমন্ত্রী এবং রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য শিল্পপতিদের সঙ্গে নিরন্তর যোগাযোগ রেখে চলেছেন। আদানি থেকে টোডি—একের পর এক শিল্পপতির নবান্নে আগমন এটাই প্রমাণ করে যে, রাজনৈতিক জটিলতামুক্ত পরিবেশে বড় বিনিয়োগের প্রত্যাশায় বঙ্গে ফিরছেন শিল্পপতিরা।
ওয়াকিবহাল মহলের মতে, ‘ডবল ইঞ্জিনের’ বাংলায় রাজনৈতিক প্রতিহিংসার বদলে একটি মসৃণ কাজের পরিবেশ পাওয়ার আশায় শিল্পপতিদের এই বাংলামুখী হওয়া রাজ্যের অর্থনীতিতে এক নতুন জোয়ার আনতে পারে বলে আশা করা হচ্ছে।

