Baruipur
Baruipur

Baruipur : সিপিআই(এম) নেতার বিরুদ্ধে জামাত-যোগের অভিযোগ!

Bengal Liberty : বারুইপুরে নতুন রাজনৈতিক বিতর্ক। সূর্যপুরে নাবালিকার মৃত্যুকে কেন্দ্র করে ছড়িয়ে পড়া অশান্তির ঘটনায় এবার সিপিআইএম-এর দুই নেতার বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলল বিজেপি (Baruipur)। সিপিআইএম নেতা লায়েক আলির বিরুদ্ধে জামাত ও দেশবিরোধী শক্তির সঙ্গে যোগাযোগের অভিযোগ এনে বারুইপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে গেরুয়া শিবির। একইসঙ্গে সিপিআইএম নেতা অনুভব মাইতির নামও অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে। ঘটনাকে ঘিরে নতুন করে রাজনৈতিক তরজা শুরু হয়েছে জেলায় (Baruipur)।

Advertisement
Advertisement

অশান্তির নেপথ্যে কারা? (Baruipur)

বিজেপির অভিযোগ, সূর্যপুরে নাবালিকার মৃত্যুর পর এলাকায় যে ব্যাপক বিক্ষোভ ও অশান্তি ছড়িয়ে পড়ে, তার জেরে পুলিশের গাড়ি ভাঙচুর, পুলিশকর্মীদের উপর হামলা, রাস্তা অবরোধ এবং আইনশৃঙ্খলা ভঙ্গের একাধিক ঘটনা ঘটে। পাশাপাশি অভিযুক্তদের বাড়িঘরে ভাঙচুর, লুটপাট এবং তাণ্ডবের ঘটনাও সামনে আসে।গেরুয়া শিবিরের দাবি, এই সমস্ত ঘটনার নেপথ্যে সিপিআইএম নেতা লায়েক আলি ও অনুভব মাইতির প্রত্যক্ষ মদত এবং সক্রিয় ভূমিকা রয়েছে। সেই অভিযোগের ভিত্তিতেই দুই নেতার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে বারুইপুর থানায় লিখিত অভিযোগ জমা দিয়েছে বিজেপি নেতৃত্ব। পুলিশ অভিযোগ গ্রহণ করেছে এবং গোটা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

Advertisement
Advertisement

আরও পড়ুন :

https://bengalliberty.com/2026/07/09/baruipur-8/

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury