Baruipur
Bengal Liberty : ‘কাউকে রেয়াত করা হবে না’- আগেই হুঁশিয়ারি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Baruipur)। এবার বারুইপুরে নাবালিকার ধর্ষণ-খুনের ঘটনাকে কেন্দ্র করে ছড়িয়ে পড়া বিক্ষোভ, ভাঙচুর ও গণপিটুনির ঘটনায় আরও জোরদার হল পুলিশের অভিযান। রাতভর তল্লাশি চালিয়ে আরও ২২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এর আগে ১৮ জনকে ধরা হয়েছিল। সব মিলিয়ে এই ঘটনায় এখনও পর্যন্ত মোট ৪০ জনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সূত্রের খবর, সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিও এবং সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখেই একে একে অভিযুক্তদের চিহ্নিত করা হচ্ছে (Baruipur)। ধৃতদের বারুইপুর মহকুমা আদালতে পেশ করে পুলিশি হেফাজতের আবেদন জানানো হতে পারে বলে সূত্রের খবর।

রাতভর অভিযানে আরও ২২ জন গ্রেফতার (Baruipur)
গত রবিবার নাবালিকার দেহ উদ্ধারের পর থেকেই বারুইপুরের বিভিন্ন এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। অভিযোগ, বিক্ষোভের নামে রেল ও সড়ক অবরোধ, অগ্নিসংযোগ, পুলিশের গাড়িতে ভাঙচুর এবং পুলিশের উপর হামলার ঘটনা ঘটে। সেই সময় এক যুবককে সন্দেহের বশে গণপিটুনি দিয়ে খুন করার অভিযোগও ওঠে। এই ঘটনার তদন্তে নেমে বুধবার ১৮ জনকে গ্রেফতার করেছিল পুলিশ। তাঁদের জিজ্ঞাসাবাদ করে এবং বিভিন্ন ভিডিও ফুটেজ খতিয়ে দেখে বৃহস্পতিবার সকাল পর্যন্ত আরও ২২ জনকে পাকড়াও করা হয়।

কড়া বার্তা মুখ্যমন্ত্রীর (Baruipur)
নাবালিকার দেহ উদ্ধারের পরই নির্যাতিতার পরিবারের সঙ্গে কথা বলে ন্যায়বিচারের আশ্বাস দেন মুখ্যমন্ত্রী। তিনি স্পষ্ট জানিয়ে দেন, ধর্ষণ-খুনের ঘটনায় যেমন দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে, তেমনই বিক্ষোভের নামে যারা আইন নিজের হাতে তুলে নিয়েছে, তাদেরও কোনও রকম ছাড় দেওয়া হবে না। মুখ্যমন্ত্রী দাবি করেন, গোলমালের ঘটনায় জড়িতদের মধ্যে কিছু ‘উস্কানিদাতা’ রয়েছেন। পুরো ঘটনার পিছনে রাজনৈতিক ও সাম্প্রদায়িক প্ররোচনার সম্ভাবনাও খতিয়ে দেখা হচ্ছে। তাঁর কথায়, ভিডিও ফুটেজ দেখে প্রায় ২০০ জনকে চিহ্নিত করা হয়েছে এবং প্রত্যেকের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। মঙ্গলবার বারুইপুরে গিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দাবি করেন, গণপিটুনিতে নিহত যুবক নির্দোষ ছিলেন। ফলে নাবালিকার ধর্ষণ-খুনের ঘটনার পাশাপাশি গণপিটুনি, ভাঙচুরের ঘটনায় কাউকে ছাড়া হবে না বলে হুঁশিয়ারি দেন তিনি।

আরও পড়ুন :
Mamata Banerjee : বালিগঞ্জে মিছিল ঘিরে ধুন্ধুমার, প্রশাসনকে নিশানা মমতার

