Weather Alert
Bengal Liberty : আর কয়েক দিনের অপেক্ষা। তারপরই রথযাত্রার উৎসবে মেতে উঠবে গোটা বাংলা ও ওড়িশা (Weather Alert)। ইতিমধ্যেই উৎসবের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে সর্বত্র। কিন্তু সেই আনন্দের আবহে ফের বাধা হয়ে দাঁড়াতে চলেছে বর্ষা। শক্তিশালী মৌসুমি অক্ষরেখার প্রভাবে সোমবার থেকেই দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের একাধিক জেলায় শুরু হচ্ছে বৃষ্টির নতুন পর্ব। কোথাও ভারী, কোথাও আবার অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর (Weather Alert)।

দক্ষিণবঙ্গের আবহাওয়া (Weather Alert)
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, সোমবার মুর্শিদাবাদ ও পূর্ব বর্ধমান জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই দুই জেলায় জারি করা হয়েছে কমলা সতর্কতা। এছাড়া কলকাতা, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, নদিয়া এবং বীরভূম জেলায় ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। দিনের বিভিন্ন সময়ে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি এবং দমকা হাওয়া বইতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া দফতর।

উত্তরবঙ্গের আবহাওয়া (Weather Alert)
উত্তরবঙ্গেও বৃষ্টির দাপট অব্যাহত থাকবে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে মালদা, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর জেলাতেও ঝড়-বৃষ্টির প্রভাব দেখা যাবে। রথযাত্রার ঠিক আগে টানা বৃষ্টির পূর্বাভাসে স্বাভাবিকভাবেই উদ্বেগ বেড়েছে।

আরও পড়ুন :
Kolkata Municipal Corporation : কলকাতা পুরসভার আসন পুনর্বিন্যাসে দুই স্তরের কমিটি, জারি বিজ্ঞপ্তি

