Bagda
Bengal Liberty: বুধবার সকাল থেকে বাগদার গাঙ্গুলিয়ায় বিক্রম রায়ের বাড়িতে তল্লাশি অভিযান শুরু করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। এদিন সকাল সাতটা নাগাদ ইডির দুই আধিকারিক এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা বিক্রম রায়ের বাড়িতে উপস্থিত হন।

সূত্রে জানা গিয়েছে, বিক্রম রায়কে বছর খানেক আগে একটি মামলায় এনআইএ (NIA) গ্রেপ্তার করে ভিন রাজ্যে নিয়ে গিয়েছিল। বর্তমানে তিনি জামিনে মুক্ত আছেন এবং লেখালেখির কাজ করছেন। প্রত্যন্ত এই গ্রামে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার এই হানা ঘিরে স্থানীয় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। ইডি আধিকারিকরা দীর্ঘ সময় ধরে বাড়িতে তল্লাশি চালাচ্ছেন বলে জানা গিয়েছে।

